Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

আবগারি পুলিশ (WB Abgari Police) কিভাবে হওয়া যায়? আবগারি পুলিশের কাজ, মাসিক বেতন, নিয়োগ প্রক্রিয়া

image

আবগারি পুলিশের কাজ (WB Abgari Constable Duty)
সাধারন পুলিশের থেকে আবগারি পুলিশের কাজ একটু অন্য ধরনের। পশ্চিমবঙ্গের প্রতিটা জেলার আলদা আলাদা আবগারি বিভাগ রয়েছে, যার মাধ্যমে নির্দিষ্ট জেলার বিভিন্ন বেআইনি কাজগুলোর তদারকি করা হয়।

একজন আবগারি পুলিশ কনস্টেবলের কি কি কাজ থাকে তা নিচে থেকে জেনে নিন- 
(1) আবগারি পুলিশের প্রধান কাজ হল রাজ্যের কোনো জায়গার বেআইনি কারবার বন্ধ করা।
(2) কোনো বেআইনি মদের ঢেকের খোঁজ পাওয়া গেলে সেখানে গিয়ে তা বন্ধ করা এবং উপযুক্ত পদক্ষেপ নেওয়া।
(3) গাঁজা অর্থাৎ নেশাজাতীয় কোনো গাছের চাষ হলে তা বন্ধ করা। 
(4) বেআইনি ওষুধের কারবার রোধে পদক্ষেপ এবং প্রয়োজনে Raid করা ইত্যাদি। 

আবগারি পুলিশ কনস্টেবলের পদোন্নতি (WB Abgari Police Promotion)
একজন আবগারি পুলিশ কনস্টেবল পদে চাকরিরত ব্যাক্তি পরীক্ষা দিয়ে আবগারি দপ্তরের উচ্চপদের চাকরিতে যুক্ত পারেন। এক্ষেত্রে যেসমস্ত পদে উন্নীত হওয়া যায় সেগুলি হলো- 
ডেপুটি এক্সাইজ কালেক্টর (Deputy Excise Collector)
অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর (Assistant Sub Inspector)
সুপারিন্টেন্ডেন্ট এক্সাইজ (Superintendent Excise)
অ্যাডিশনাল সুপারিন্টেন্ডেন্ট অফ এক্সাইজ (Additional Superintendent of Excise)
সাব ইন্সপেক্টর (Sub Inspector) 
আবগারি পুলিশ শিক্ষাগত যোগ্যতা (WB Abgari Constable Educational Qualification)
মাধ্যমিক পাশ (Madhyamik Pass) হলেই আবগারি পুলিশ কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যায়। এক্ষেত্রে আবেদনকারীকে অবশ্যই একজন ভারতীয় নাগরিক হতে হবে।

আবগারি পুলিশের বেতন (WB Abgari Constable Salary)
বেসিক পে- 22,700 টাকা, HRA-2724 টাকা, মেডিক্যাল- 500 টাকা। সব মিলিয়ে একজন আবগারি পুলিশ কনস্টেবলের মাসিক বেতন থাকে 25,924 টাকা। তবে বছরের পর বছর বেতনের পরিমান বাড়তে থাকে। 

আবগারি পুলিশ নিয়োগ প্রক্রিয়া (WB Abgari Constable Selection Process)
যে কয়েকটি পরীক্ষার মাধ্যমে আবগারি পুলিশ কনস্টেবল পদে নিয়োগ করা হয় সেগুলি হলো- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Written Test)- 100 নম্বর 
(2) শারীরিক মাপের পরীক্ষা (Physical Measurement Test- PMT)
(3) শারীরিক দক্ষতার পরীক্ষা (Physical Efficiency Test- PET)
(4) মেন বা ফাইনাল লিখিত পরীক্ষা (Main or Final Written Test)- 90 নম্বর 
(5) ইন্টারভিউ (Interview)- 10 নম্বর

আবগারি পুলিশ পরীক্ষার সিলেবাস (WB Abgari Constable Exam Syllabus)
এইবার আমরা আবগারি পুলিশ কনস্টেবলের পরীক্ষার সিলেবাস অর্থাৎ প্রিলি এবং মেন পরীক্ষার সিলেবাস সম্পর্কে জানবো। 
প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস (Preliminary Exam Syllabus)
100 নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়া হয়। 
প্রশ্ন হয় MCQ টাইপের।  
পরীক্ষার সময়সীমা থাকে 1 ঘন্টা।
ফাইনাল মেন পরীক্ষার সিলেবাস (Final Main Exam Syllabus)
90 নম্বরের মেন পরীক্ষা নেওয়া হয়। 
প্রশ্ন হয় MCQ টাইপের।  
পরীক্ষার সময়সীমা থাকে 1 ঘন্টা 30 মিনিট।আবগারি পুলিশ কনস্টেবল চাকরির আবেদন প্রক্রিয়া (WB Abgari Constable Application Process)
WB Abgari Constable চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ (WB Police) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। আবগারি পুলিশের চাকরির নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পরে এর আবেদন প্রক্রিয়া শুরু হয়।

পশ্চিমবঙ্গ আবগারি পুলিশের নতুন নিয়োগের জন্য চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হলে আমাদের ওয়েবসাইটের মাধ্যমে আপনি অবশ্যই জানতে পারবেন। 

collected from kajkarmo



Related Posts

image

It’s May Already? 5 Skills You Should Be Learning Now

08/07/2026

Career Advice

Is it May already? Weren’t we celebrating New Year’s just the other day? Well, here we are, and the pressure builds as we get closer to the middle of the year and the end of the second quarter. It’s a he

image

What U.S. Employers Value Most in Your Communication

08/07/2026

Career Advice

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

চাকরিপ্রার্থী ও তরুণদের জন্য সফলতার ৫ ক্যারিয়ার পরামর্শ

30/06/2026

Career Advice

বর্তমানের দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল একটি ডিগ্রি বা গতানুগতিক কাজের অভিজ্ঞতা ক্যারিয়ারে বড় সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয়। বিশ্বজুড়ে কাজের ধরন এবং নিয়োগকর্তাদের চাহিদায় এসেছে ব্যাপক পরিবর্ত


Do you Need Any Help?