Facebook Youtube Twitter LinkedIn
Motivational

৫০ বছর আগের রেকর্ড ভাঙলেন গ্রিজম্যান

image

১৯৭৪ ইউরোপিয়ান কাপের (এখনকার উয়েফা চ্যাম্পিয়নস লিগ) ফাইনালের অতিরিক্ত সময়ে ফ্রি কিক থেকে বায়ার্ন মিউনিখের জালে বল জড়িয়েছিলেন অ্যাথলেটিকোর লুইস আরাগোনেস। যদিও শেষ পর্যন্ত ম্যাচটি জিতেছিল বায়ার্নই। কিন্তু আরাগোনেস সেদিন যে গোলটি করেছিলেন, সেটি ৫০ বছর পর আলোচনায় উঠে আসছে গ্রিজমানের কারণে। 

অ্যাথলেটিকোর হয়ে সেটি ছিল আরাগোনেসের ১৭৩তম গোল। ক্লাবটির হয়ে এতদিন তিনিই ছিলেন সর্বোচ্চ গোলদাতা। ৫০ বছর পর গত রাতে সেমিফাইনালের প্রথম লেগে ক্যারিয়ারে ১৭৪ গোল করে অ্যাথলেটিকোর হয়ে সর্বকালের সর্বোচ্চ গোলদাতা এখন গ্রিজম্যান। 

সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত নাটকীয় ম্যাচটিতে ৩২ বছর বয়সী গ্রিজম্যানের গোলে অ্যাথলেটিকো ম্যাচে ২-২ সমতা ফেরায়। যদিও অতিরিক্ত সময়ের দুই গোলে শেষ পর্যন্ত ৫-৩ গোলের হার দিয়ে বিদায় নিতে হয়েছে অ্যাথলেটিকোকে। এর আগে ডিসেম্বরে লা লিগায় গেতাফের বিপক্ষে জোড়া গোল করে লুইস আরাগোনেসের করা ক্লাব সর্বোচ্চ ১৭৩ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন। 

২০২২ সালে বার্সেলোনা থেকে আবারও গ্রিজম্যানকে ফিরিয়ে এনেছিল অ্যাথলেটিকো। দুই মেয়াদে তিনি ক্লাবটির হয়ে ৩৬৮ ম্যাচ খেলেছেন। এর আগে ২০১৪ সালে রিয়াল সোসিয়েদাদ থেকে তিনি অ্যাথলেটিকোতে যোগ দিয়েছিলেন। 

২০১৮ বিশ্বকাপজয়ী ফ্রান্স দলের সদস্য ছিলেন গ্রিজম্যান। ২০১৯ সালের ১২০ মিলিয়ন ইউরোতে বার্সেলোনায় পাড়ি জমান। কিন্তু কাতালান ক্লাবটিতে ফর্মের ধারাবাহিকতা ধরে রাখতে ব্যর্থ হয়ে ২০২১ সালে আবারও ধারে অ্যাথলেটিকোয় ফিরে আসেন। স্প্যানিশ রাজধানীতে ফিরে দিয়েগো সিমিওনের অধীনে নিজের সেরা ফর্ম খুঁজে পান। মাত্র ২০ মিলিয়ন ইউরোর বিনিময়ে অ্যাথলেটিকো তার চুক্তি স্থায়ী করে। এবারের মৌসুমে অ্যাথলেটিকোর হয়ে গ্রিজম্যান ২৭ ম্যাচে ১৭ গোল করেছেন।

Collected from dhakapost



Related Posts

image

Six Icebreakers to Help Your Team Finally Connect

01/07/2026

Motivational

Remote teams often do not struggle to communicate. They struggle to connect. But somewhere between the task list and the end-of-day sign-off, the part that makes a team feel like a team can go missing. 

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

30/06/2026

Motivational

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো

image

আত্মবিশ্বাসের অভাব? যেভাবে বাড়াবেন

01/06/2026

Motivational

আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, তা সে ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাদার সাফল্য। এটি আমরা জন্মগতভাবে নিয়ে আসি না, বরং ধীরে ধীরে তৈরি করে নিতে হয়। অনেকেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন না, অল্পতেই ভেঙে পড়েন।


Do you Need Any Help?