আজ (মঙ্গলবার) এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমের নেতৃত্বে গণভবনে গিয়ে প্রধানমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান নেতারা।
দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে সরকারের সাথে ঘনিষ্ঠভাবে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এফবিসিসিআই সভাপতি। এ সময় দেশের অগ্রগতি ও উন্নয়নে অবদান রাখার কথা জানান ব্যবসায়ী নেতারা।
এ সময় অন্যদের মধ্যে এফবিসিসিআইয়ের সিনিয়র সহ-সভাপতি মো. আমিন হেলালী, সহ-সভাপতি খায়রুল হুদা চপল, মোহাম্মদ আনোয়ার সাদাত সরকার, ড. যশোদা জীবন দেবনাথ, শমী কায়সার, রাশেদুল হোসেন চৌধুরী (রনি), মো. মুনির হোসেন, এফবিসিসিআই পরিচালক ড. মুনাল মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।
Collected from dhakapost
Comments