Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ED কিভাবে হওয়া যায়? ইডি (ED) অফিসারের কাজ, ক্ষমতা, মাসিক বেতন

image

ED এর সম্পূর্ন নাম কি? (ED Full Form in Bengali)
ED কথার সম্পূর্ন নাম (Full Form)- Enforcement Directorate বা Directorate of  Enforcement যার বাংলা অর্থ ‘আর্থিক তদন্তকারী সংস্থা’। 

ED-ইডি কি? (What is ED in Bengali)
ইডি-ED হচ্ছে ভারতের আর্থিক তদন্তকারী সংস্থা। দেশের কোনো জায়গায় বা ব্যাক্তি বিশেষের মাধ্যমে অর্থনৈতিক তছরূপ হলে ইডির অধীনে কর্মরত বিভিন্ন অফিসাররা তদন্ত শুরু করে। অভিযুক্ত কোনো ব্যাক্তির বাড়িতে, অফিসে Raid করে হিসাব বহির্ভুক্ত টাকা অর্থাৎ কালো টাকা উদ্ধার করে থাকে ED।
ED এর কাজ (What is the Work Of ED) 
ED মূলত অর্থনৈতিক অপরাধমূলক কাজ দমনের কাজ করে। ভারতে হিসাবের বাইরের বিদেশি সম্পত্তি হোক কিংবা মানি লন্ডারিং এর মতো অপরাধ প্রতিরোধ সহ আরো যেসমস্ত কাজ ইডি করে থাকে সেগুলি হলো-
(1) Foreign Exchange Management (FEMA) আইনের লঙ্ঘন হলে ইডি তদন্ত করে।
(2) টাকা পয়সার লেনদেন বিষয়ক তদন্ত করে থাকে ED।
(3) বিদেশি সম্পত্তি বা ফরেন এক্সচেঞ্জ (Foreign Exchange) এর সাথে জড়িত কোনো মামলার তদন্তের কাজ করে ইডি।
(4) FEMA আইনের লঙ্ঘনের কারনে দোষী সাব্যস্তদের সম্পত্তিকে বাজেয়াপ্ত করার ক্ষমতা ইডির কাছে থাকে। 
(5) ভারতের বাইরে অন্য কোনো দেশে সম্পত্তি কিনলেও তার সমস্ত তদন্তের কাজ ইডির মাধ্যমে হয়।

ED এর মূখ্য কার্য্যালয় (ED Headquarter and Offices)
দিল্লিতে ED এর মূখ্য কার্য্যালয় রয়েছে। এছাড়া ভারতের পাঁচটি শহরে এর রিজিওনাল অফিস রয়েছে- এগুলি হলো কোলকাতা, মুম্বাই, দিল্লি, চেন্নাই এবং চন্ডীগড়। 

ED কিভাবে হওয়া যায়? (How to Become ED)
ইডি অফিসার পদে চাকরির নিয়োগ মূলত দুই ভাবে হয়ে থাকে-

(1) সরাসরি SSC CGL (Combined Graduate level Exam) পরীক্ষার মাধ্যমে।

(2) কেন্দ্র সরকারের অফিসার র‍্যাঙ্কের কোনো চাকরির পদোন্নতির মাধ্যমে।

ইডি নিয়োগ প্রক্রিয়া (ED Recruitment Process)
SSC CGL পরীক্ষার মাধ্যমে ইডি নিয়োগ প্রক্রিয়া- 
Tier-1 পরীক্ষা (200 নম্বর)
Tier-2 পরীক্ষা (200 নম্বর)
Tier-3 পরীক্ষা (100 নম্বর)
Document Verification (নথিপত্র যাচাইকরণ)
ইডি অফিসারের মাসিক বেতন (ED Officer Salary)
একজন ইডি অফিসারের মাসিক বেতন শুরু হয় 60,000 টাকা থেকে। পরে কাজের সময়সীমা এবং অভিজ্ঞতা বাড়ার সাথে সাথে বেতন বাড়ে।
ইডি চাকরির বয়সসীমা (ED Age Limit)
ED অফিসার হওয়ার জন্য প্রার্থীর বয়স অবশ্যই 20-27 বছরের মধ্যে থাকতে হবে। বয়সের ক্ষেত্রে ST, SC শ্রেনিরা ৫ বছরের, OBC শ্রেণিরা ৩ বছরের ছাড় পেয়ে থাকেন। PWD শ্রেণির প্রার্থীরা এই চাকরির জন্য আবেদনযোগ্য নয়। 

ইডি চাকরির যোগ্যতা (ED Eligibility Criteria)
(1) সরকারি স্বীকৃতিপ্রাপ্ত যেকোনো ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েশন পাশ হতে হবে।
(2) ED হওয়ার জন্য প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হয়।
(3) সেইসাথে, ইডি অফিসার হওয়ার জন্য প্রার্থীকে চালাক, ধুর্ত হতে হয় এবং সেইসাথে মানুষকে বোঝার বিশেষ ক্ষমতা থাকতে হয়।  

collected from kajkarmo



Related Posts

image

কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভায় মানসিক বুদ্ধিমত্তার প্রকাশ করবেন যেভাবে

26/08/2026

Career Advice

আগের তিন পর্বে কম্পিটেন্সি বেজড ইন্টারভিউয়ের ধারণা, ‘স্টার’ (STAR) মেথডের ব্যবহার এবং ভাইভা বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

image

5 Courses Every Remote Worker Should Take

18/08/2026

Career Advice

Humans often look for ways to become a better version of who they were yesterday. Life remains exciting with everything we get to learn, implement, execute, and ultimately achieve. Sim

image

5 Things Employers Secretly Look for in Remote Hires

18/08/2026

Career Advice

You’ve applied to countless remote jobs, but the rejection emails keep rolling in. Is there something you’re missing? How can you pull a rabbit out of the hat to get the job? Employer, please notice me!


Do you Need Any Help?