Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

WBP কনস্টেবল কিভাবে হওয়া যায়? কনস্টেবল এর ডিউটি, বেতন, নিয়োগ প্রক্রিয়া

image

WBP কনস্টেবল কিভাবে হওয়া যায়?
WBP কনস্টেবল চাকরি পেতে গেলে সঠিক পদ্ধতিতে পড়াশোনা, নিয়মিত দৌড় প্র্যাকটিস, শরীরচর্চা করাটা খুবই প্রয়োজন। কেননা কেউ যদি মনে করে নিয়োগের চাকরির বিজ্ঞপ্তি বের হবে তারপর এগুলো করা শুরু করবো তাহলে তার চাকরি পেতে অনেকটা সময় লেগে যাবে।
আপনি হয়ত লক্ষ্য করলে দেখতে পাবেন আপনার পরিচিত কেউ খুব কম সময়ের মধ্যেই WBP কনস্টেবল চাকরি পেয়ে গেছে। হয়ত অনেকেই বলবে যে, তার ভাগ্য ভালো। কিন্তু ভাগ্য তখনি সাথ দেই যখন সে তার লক্ষ্য পূরনের জন্য নিয়মিত পরিশ্রম করে।
বেশি বকবক করে আপনাকে আর বিরক্ত করবো না। এইবার আমরা সরাসরি পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরির ডিউটি, চাকরি পাওয়ার জন্য যোগ্যতা কি লাগে, বেতন কত দেওয়া হয়, নিয়োগ প্রক্রিয়া ঠিক কেমন, পরীক্ষার সিলেবাস সম্পর্কে বিস্তারে জেনে নেবো।
WBP কনস্টেবল এর কাজ বা ডিউটি (WBP Constable Duty)
(1) Sentry Duty- 2 ঘন্টা করে শিফট ভিত্তিক পাহাড়া দিতে হয়। তিন জনকে ২ ঘন্টা করে এই ডিউটি দেওয়া হয়। অর্থাৎ একজন ২ ঘন্টা ডিউটি করল তারপর আবার একজন ২ ঘন্টা এইভাবে ডিউটি চলে। 

First Sentry- সকাল ৮-১০ টা 
Second Sentry- সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা 
Third Sentry- দুপুর ১২ টা থেকে দুপুর- ২ টো

(2) 1/3 And Evening R.T Mobile Petroling-  এই ডিউটিতে কোনো এলাকায় টহলদারি দিতে হয়।
(3) Stand by- এক্ষেত্রে যেকোনো ডিউটির জন্য নিজেকে প্রস্তুত রাখতে। আপতকালীন বা বিশেষ কোনো প্রয়োজনে Stand by তে থাকা কনস্টেবলদের ডাকা হয়।
(4) Unnatural Death- (UD) Duty- কোনো জায়াগায় দুর্ঘটনা হলে, কারো অস্বাভাবিক মৃত্যু হলে ঘটনাস্থলে যেতে হয়। রাস্তায় বা কোনো জায়গায় দুর্ঘটনা ঘটলে আহত ব্যাক্তিকে UD Duty-তে থাকা কনস্টেবল হাসপাতালে পৌছে দেওয়ার ব্যাবস্থা করে দেয়। 
(5) ডাক ডিউটি- থানা থেকে কোনো পার্সেল বা দরকারি নথিপত্র অন্য জায়াগায় পৌছে দিতে হয়। এই ডিউটি খুব কম থাকে। প্রয়োজনে দেওয়া হয়। 
হ্যাঁ আর একটি কথা জানিয়ে রাখি, একজন কনস্টেবল আগামীকাল কি ডিউটি করবে তা আজকের রাত ১০ টার মধ্যে জানিয়ে দেওয়া হয়। 

WBP কনস্টেবল চাকরির যোগ্যতা (WBP Constable Eligibility Criteria) 
মাধ্যমিক বা এর সমতুল্য কোনো পরীক্ষা পাশ করে থাকলেই WBP কনস্টেবল চাকরির জন্য আবেদন করা যায়। 
সেইসাথে বাংলা ভাষায় লিখতে ও পড়তে পারতে হয়। পশ্চিমবঙ্গের পাহাড়ি এলাকার চাকরি প্রার্থীদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য নয়। 

WBP কনস্টেবল চাকরির বেতন (WBP Constable Salary) 
পশ্চিমবঙ্গ পুলিশ (WBP) কনস্টেবল চাকরির ক্ষেত্রে পে লেভেল 6 অনুযায়ী প্রতি মাসে 22,700 থেকে 58,500 টাকা দেওয়া হয়ে থাকে।  
WBP কনস্টেবল নিয়োগ প্রক্রিয়া (WBP Constable Recruitment Process) 
পশ্চিমবঙ্গ পুলিশ কনস্টেবল চাকরি পেতে বেশ কয়েকটি ধাপের পরীক্ষায় পাশ করতে হয়, এগুলি হল- 

(1) প্রিলিমিনারি লিখিত পরীক্ষা (Preliminary Exam)- 100 নম্বর
(2) শারীরিক মাপের পরীক্ষা এবং শারীরিক দক্ষতার পরীক্ষা (PMT & PET)
(3) মেন লিখিত পরীক্ষা (Main Exam)- 85 নম্বর 
(4) ইন্টারভিউ (Interview)- 15 নম্বর 

WBP কনস্টেবল চাকরির আবেদন প্রক্রিয়া (WBP Constable Application Process) 
WBP কনস্টেবল চাকরির জন্য পশ্চিমবঙ্গ পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড (WBPRB) এর অফিসিয়াল ওয়েবসাইট থেকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হয়। WBPRB এর তরফ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি বের হওয়ার পর অনলাইনে আবেদন প্রক্রিয়া শুরু হয়।

collected from kajkarmo



Related Posts

image

It’s May Already? 5 Skills You Should Be Learning Now

08/07/2026

Career Advice

Is it May already? Weren’t we celebrating New Year’s just the other day? Well, here we are, and the pressure builds as we get closer to the middle of the year and the end of the second quarter. It’s a he

image

What U.S. Employers Value Most in Your Communication

08/07/2026

Career Advice

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

চাকরিপ্রার্থী ও তরুণদের জন্য সফলতার ৫ ক্যারিয়ার পরামর্শ

30/06/2026

Career Advice

বর্তমানের দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল একটি ডিগ্রি বা গতানুগতিক কাজের অভিজ্ঞতা ক্যারিয়ারে বড় সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয়। বিশ্বজুড়ে কাজের ধরন এবং নিয়োগকর্তাদের চাহিদায় এসেছে ব্যাপক পরিবর্ত


Do you Need Any Help?