Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

বিশ্ববিদ্যালয় ছেড়ে দেয়া তরুণ এখন ১১ হাজার কোটি টাকার মালিক

image

বুক ভরা স্বপ্ন নিয়ে পড়াশোনা করছিলেন ২১ বছর বয়সী যুবক আদিত। বিদেশের বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার পাঠ চলছিল। হঠাৎ বাধ সাধে করোনা। আর তাতে পড়াশোনার পাঠ চুকিয়ে দিতে হয় মাঝপথেই। তারপর আবার পুরনো স্বপ্ন বোনার পালা। নিজের সংস্থা তৈরি করে নিজে উপার্জনের প্রচেষ্টা মহামারির মধ্যেই পূরণ হলো। ছোটবেলার বন্ধুকে সঙ্গে নিয়েই পথচলা শুরু। মাত্র ২ বছরেই কয়েকশ কোটির মালিক আদিত পালিচা। ২০২৩ সালে কোম্পানিটির মূল্য দাঁড়ায় ১ দশমিক ৪ বিলিয়ন ডলার বা ১১ হাজার কোটি টাকার বেশি। 

নিজের বুদ্ধিমত্তা, পরিশ্রম দিয়েই গড়েছেন জেপ্টো। বুঝিয়ে দিয়েছেন, সাফল্যের কোনো বয়স হয় না। বর্তমানে অনলাইন গ্রোসারি ডেলিভারি সংস্থা জেপ্টো’র সিইও আদিত। ভারতের কনিষ্ঠতম সিইও-দের মধ্যে একজন তিনি।

স্কুলের পাঠ শেষ করে স্ট্যানফোর্ড ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান আদিত। কম্পিউটার সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছা ছিল তার। কিন্তু, করোনা পরিস্থিতিতে বন্ধ হয়ে যায় ক্লাস। দূর থেকে ভার্চুয়ালি পড়াশোনা করার কোনো অর্থ খুঁজে না পেয়ে তিনি মন দেন ব্যবসায়। মাত্র এক বছরে তার সংস্থার বাজারমূল্য পৌঁছায় ৭ হাজার ৪০০ কোটিতে। আর আদিতের সম্পত্তির পরিমাণ ১২০০ কোটি টাকা।


আদিতের সঙ্গে কো ফাউন্ডার হিসেবে রয়েছেন তার ছোটবেলার বন্ধু কৈবল্য বোহরা। মাত্র ১৯ বছর বয়সেই ব্যবসা শুরুর চেষ্টা করেছিলেন আদিত। গো পুল নামে একটি সংস্থা খুলেছিলেন তিনি। কিন্তু তাতে সাফল্য আসেনি। আমেরিকায় পড়ার স্বপ্ন চুকে যাওয়ার পর কৈবল্যর সঙ্গে তিনি শুরু করেন, কিরণ কার্ট নামে অপর একটি সংস্থা। ১০ মাসের বেশি চলেনি সেই সংস্থাও। কিন্তু বারবার পড়ে যাওয়া আর বারবার ঘুরে দাঁড়ানোর নজির তৈরি করেছেন আদিত। ২০২১ সালে তাঁরা শুরু করেন জেপটো। আর এখন বছরে প্রচুর বিনিয়োগ আসে তাঁর সংস্থায়। অনেকেই এক ডাকে চেনেন জেপ্টো।

Collected From Dainik Janakantha



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?