Facebook Youtube Twitter LinkedIn
Job Life

এক অ্যাপেই অনেক দক্ষ এআই অ্যাসিস্ট্যান্ট

image

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু বিজ্ঞানের কল্পনা জগৎ নয়, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। কেউ এআই দিয়ে গবেষণার কাজ করছে, কেউ কোড লিখছে, কেউ ব্যবসার পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু জানেন কি? চ্যাটজিপিটির ভেতরেই আছে এমন এক জগৎ, যেখানে অনেক স্পেশালাইজড এআই সহকারী কাজ করছে। এসব অ্যাপের কাজ আলাদা, দক্ষতাও আলাদা।
চ্যাটজিপিটি এই নতুন সম্ভাবনার দরজা খুলেছে কাস্টম জিপিটিএসের মাধ্যমে। এর একটি অ্যাপেই আপনি পাবেন একাধিক ভার্চুয়াল সহকারী। আজকের আলোচনায় আমরা এমন কিছু কাস্টম জিপিটি তুলে ধরছি।
কাস্টম জিপিটি কী?
কাস্টম জিপিটি হলো একটি বিশেষ ধরনের চ্যাটবট। এটি ওপেনএআইয়ের জিপিটি-৪ প্রযুক্তির ভিত্তিতে তৈরি এবং নির্দিষ্ট কাজে দক্ষভাবে পারদর্শী। সাধারণ চ্যাটজিপিটির মতো এটি শুধু প্রশ্ন-উত্তর দেয় না; বরং নির্দিষ্ট নির্দেশনা ও প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজড সেবা দিতে পারে। চ্যাটজিপিটির ‘Explore GPTs’ নামে একটি আলাদা বিভাগ আছে। এখানে আপনি বিভিন্ন জিপিটি পাবেন, যেগুলো একেকটি নির্দিষ্ট কাজে তৈরি। এগুলো তৈরি করতে পারে ব্যক্তি বা প্রতিষ্ঠান, আবার চাইলে আপনি নিজেই কোনো জিপিটি বানাতে পারেন, কোনো কোডিং জ্ঞান ছাড়াই।
কাস্টম জিপিটি কেন আলাদা
সাধারণ জিপিটি সাধারণ প্রশ্নের উত্তর দিতে পারে, কিন্তু কাস্টম জিপিটি নির্দিষ্ট পরিস্থিতিতে টার্গেটেড সল্যুশন দিতে সক্ষম। যেমন যদি আপনি জিজ্ঞেস করেন, ‘সিভি কীভাবে বানাব?’ সাধারণ জিপিটি গাইডলাইন দেবে। কিন্তু কাস্টম জিপিটির কাছে যদি বলেন, ‘আমার দেওয়া তথ্য দিয়ে একটি প্রফেশনাল সিভি তৈরি করো।’ তাহলে এটি স্বয়ংক্রিয়ভাবে সিভি বানিয়ে দেবে, এমনকি পিডিএফ আকারে ডাউনলোডের লিংকও তৈরি করবে। কাস্টম জিপিটির সবচেয়ে বড় শক্তি হলো, এগুলো কনটেক্সট বুঝে দ্রুত এবং নিখুঁত সেবা দিতে পারে।
সিভি বানানোর সহকারী
চাকরির বাজারে নিজের পরিচয় তুলে ধরার সবচেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম সিভি। কিন্তু অনেকে জানেন না কীভাবে প্রফেশনাল সিভি বানাতে হয়। ‘সিভি অ্যান্ড রিজিউম রাইটার জিপিটি’ এ কাজটি সহজ করে দিয়েছে। আপনি শুধু নিজের নাম, শিক্ষাগত যোগ্যতা, কাজের অভিজ্ঞতা এবং কাঙ্ক্ষিত চাকরির ধরন লিখবেন। জিপিটি তা থেকে একটি প্রফেশনাল সিভি বানিয়ে দেবে। চাইলে কভার লেটারও তৈরি করে দেবে। যাঁরা চাকরি খুঁজছেন বা বিদেশে পড়াশোনার জন্য আবেদন করছেন, তাঁদের জন্য এটি অমূল্য সহায়ক হতে পারে।
কোড বিশ্লেষণ ও সমস্যা সমাধানে
প্রোগ্রামিং শেখার পথে সবচেয়ে বড় বাধা হলো কোডে কোথায় ভুল হচ্ছে তা খুঁজে বের করা। ‘কোড এক্সপ্লেইনার জিপিটি’ হয়ে ওঠে পরম বন্ধু। আপনি যখন একটি কোড ব্লক দিয়ে বলেন, ‘এখানে সমস্যা কোথায়?’ তাহলে জিপিটি নির্ভুলভাবে জানাবে সমস্যা কী, কেন হয়েছে এবং কীভাবে ঠিক করতে হবে। কখনো কখনো এটি কোড অপটিমাইজও করে দেয়। নতুন প্রোগ্রামারদের জন্য এটি এক ভার্চুয়াল কোডিং টিচারের মতো।
পড়াশোনায় সহায়ক
শিক্ষার্থীদের পড়াশোনার চাপ অনেক। বিশেষ করে পরীক্ষার সময় নোট বানানো, গুরুত্বপূর্ণ প্রশ্ন খোঁজা এবং বিষয়ভিত্তিক রিভিশন—এসব যেন আরেক পরীক্ষা। ‘স্ট্যাডি অ্যাসিসট্যান্ট জিপিটি’ এ সমস্যার সমাধান দিতে পারে। আপনি যদি বলেন, ‘বাংলাদেশের অর্থনীতি নিয়ে সংক্ষিপ্ত নোট তৈরি করো’, জিপিটি সঙ্গে সঙ্গে তা তৈরি করবে। এ ছাড়া এটি কুইজ প্রশ্ন বানাবে, অধ্যায়ভিত্তিক রিভিশন প্ল্যান সাজাবে এবং ভাইভা প্রস্তুতিতেও সাহায্য করবে।
গবেষণাপত্র ও থিসিসের সহকারী
একজন গবেষকের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানসম্মত রিসার্চ পেপার বা থিসিস তৈরি করা। ‘একাডেমিক রিসার্চ জিপিটি’ এই কাজে হতে পারে আপনার নির্ভরযোগ্য সঙ্গী। এটি গবেষণার কাঠামো সাজাতে, পর্বগুলো সুন্দরভাবে ভাগ করতে, লিটারেচার রিভিউ, মেথডোলজি এবং উপসংহার অংশগুলো গুছিয়ে লিখতে সহায়তা করে। সময় বাঁচায় এবং লেখার মান বাড়ায়।
বইয়ের সারাংশ ও পর্যালোচনায় সহায়ক
কোনো বই নিয়ে রিভিউ বা সারাংশ লিখতে চাইছেন? বুক সামারি জিপিটি সাহিত্যে, আত্মউন্নয়ন, ইতিহাস, অর্থনীতি, ফিকশন বা একাডেমিক বইয়ের মূল থিম, চরিত্র বিশ্লেষণ, বার্তা ও লেখকের উদ্দেশ্য সহজভাবে তুলে ধরে। শিক্ষার্থী, পাঠক, ব্লগার বা রিভিউয়ার—সবার জন্য কার্যকর।
কাস্টম জিপিটি ব্যবহার যেভাবে
কাস্টম জিপিটি ব্যবহার করতে চ্যাটজিপিটি অ্যাপ বা ওয়েবসাইটে যান। বাঁয়ে বা ওপরে থাকা দুই দাগে ক্লিক করলে Explore GPTs অপশন আসবে। সেখানে সার্চ করে পছন্দমতো জিপিটি বেছে নিতে পারেন। প্রয়োজন হলে প্রিয় জিপিটিগুলো পিন করে রাখতে পারেন, যেন পরে সহজে খুঁজে পান।
কাস্টম জিপিটিএস হলো এআই প্রযুক্তির একটি বৈপ্লবিক রূপ। এগুলো শুধুই ভার্চুয়াল চ্যাটবট নয়, বরং কার্যকর সহকারী। সময় বাঁচায়, দক্ষতা বাড়ায় এবং আপনাকে উন্নত ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যায়। ছাত্র হোন, সাংবাদিক হোন, উদ্যোক্তা হোন বা কোডার—প্রত্যেকের জন্য রয়েছে উপযুক্ত জিপিটি সহকারী, যা কাজের প্রোডাকটিভিটি বাড়াবে।
Collected From ajkerpatrik



Related Posts

image

What U.S. Employers Value Most in Your Communication

15/09/2026

Job Life

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

What to Expect When Landing Your First Remote Role

15/09/2026

Job Life

Landing your first remote role is an exciting milestone, but the first few weeks can feel like learning a new language. Your daily routine, the way you interact with your team, and even your workspace will probably be qui

image

অফিসে দ্রুত উন্নতি করতে চান? এই মন্ত্রগুলি চোখ বন্ধ করে অনুসরণ করে চলুন…

15/09/2026

Job Life

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে অনেকেই বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন কর্মজীবনে পা রাখার। চাকরি শুরু করার আগে অনেকেই বুঝতে পারেন না যে কোন ধরনের চাকরি বেছে নেবেন বা কোন বিষয়ে তাঁর ঝোঁক বেশি। কর্মজীবনের শুরুতেই যদি য


Do you Need Any Help?