কাজে মনোযোগ বাড়ানোর কৌশল
19/04/2026
19 Views
কোন কাজে সফলতা অর্জন করতে চাইলে, সেই কাজে পুরোপুরি মনোযোগ দেওয়া চাই। তবে একটানা কোন কিছুতে মনোযোগ ধরে রাখাটা বেশ কঠিন কাজ। অনেক সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন।
তবে বর্তমান প্রতিযোগিতামূলক বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভব করা খুবই স্বাভাবিক। তাই একটু অমনোযোগী হওয়া মানেই অন্য কেউ আপনার চেয়ে এগিয়ে যাবে। তাই যুগের সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে এই মনোযোগ বাড়ানোর অনুশীলন শুরু করতে হবে আজ থেকেই।
চলুন জেনে নেওয়া যাক চাপ সামলে কাজে মনোযোগ বাড়ানোর উপায়-
শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম বা মেডিটেশন
মনোযোগ বাড়ানোর জন্য আগে নিজেকে শান্ত ও স্থির রাখতে হবে। এজন্য শ্বাস প্রশ্বাসের ব্যায়াম খুব উপকারী। এ জন্য সকালে মেরুদণ্ড সোজা করে বসে লম্বা করে নাকে শ্বাস নিন। কিছুক্ষণ অপেক্ষা করুন এবং মুখ দিয়ে নিশ্বাস ছাড়ুন। এভাবে কয়েকবার করতে হবে। তারপর কিছু সময় চোখ বন্ধ করে ভাবুন আপনার এখন মনোযোগ আসবে। সকালে বা দিনের কোনো নিদিষ্ট সময় মেডিটেশনের জন্য বরাদ্দ রাখা উচিত।
সময় নির্ধারণ করুন
মনোযোগ এবং প্রোডাক্টিভিটি বাড়ানোর কাজের সময় নির্ধারণ করা জরুরি। এটি কার্যকর পদ্ধতি হতে পারে। নিরবচ্ছিন্ন এবং গভীর কাজের জন্য সহজভাবে সময় সেট করুন। ভোরবেলা বা যে সময়টা আপনি মনে করেন যে কাজের জন্য সবচেয়ে উপযোগী, সেই সময়টা বেছে নিতে পারেন। কাজের জন্য একটি সঠিক রুটিন নির্ধারণ করলে তা আপনার কর্মক্ষমতা অনেকটাই বাড়িয়ে দেবে। কাজে মনোযোগ দেওয়া তখন অনেক সহজ হয়ে যাবে।
এক রাত আগে পরিকল্পনা করুন
মনোযোগ বাড়ানোর আরেকটি শক্তিশালী উপায় হলো আপনার আগের রাতে পরিকল্পনা করা। সঠিক পরিকল্পনা আপনাকে সামনের দিনের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সম্পূর্ণরুপে প্রস্তুত এবং আত্মবিশ্বাসী হতে সাহায্য করতে পারে। পরিকল্পনার মধ্যে ছোট এবং গুরুত্বপূর্ণ কাজগুলোকে খুঁজে বের করা এবং তালিকাভুক্ত করা জরুরি। কাজের পাশাপাশি বিশ্রামের জন্যও প্রয়োজনীয় সময় বরাদ্দ রাখুন।
সঠিক হাইড্রেশন বজায় রাখুন
সঠিক হাইড্রেশন অনেক বেশি গুরুত্বপূর্ণ। এটি শারীরিক সুস্থতা বজায় রাখতে সাহায্য করে এবং প্রয়োজনীয় শারীরিক কার্য সম্পাদনের পাশাপাশি মনোযোগ বাড়াতেও সাহায্য করে। ভাবছেন কিভাবে? সঠিক হাইড্রেশন ফাংশন বজায় রাখার কাজ করে। এটি প্রতিদিনের পানির প্রয়োজনীয়তা পূরণ করে, শারীরিক ও মানসিক অনেক সমস্যা দূরে রাখে। ফলে আপনার কাজ করা সহজ হয়।
বিভ্রান্তি দূর করুন
একটানা সোশ্যাল মিডিয়া স্ক্রল করা, কল এবং ইমেল ব্যবহার আপনাকে কাজ থেকে সম্পূর্ণভাবে বিভ্রান্ত করতে পারে। কাজে ভাললোভাবে মনোনিবেশ করার সহজ উপায় হলো গুরুত্বপূর্ণ কাজে কাজ করার সময় ফোন দূরে রাখা, এতে মনোযোগ দেওয়া অনেকটাই সহজ হয়ে যাবে।
Collected From bd-pratidin