Facebook Youtube Twitter LinkedIn
Job Life

নারীদের দক্ষতা উন্নয়নে বিনা মূল্যে প্রশিক্ষণ, সঙ্গে ভাতা

image

নারীদের দক্ষতা উন্নয়নের জন্য বিনা মূল্যে প্রশিক্ষণ দেবে বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ। চারটি বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণার্থীরা মাসে ৩০০ টাকা করে ভাতাও পাবেন। এ ছাড়া থাকা ও খাওয়ার খরচ সরকার বহন করবে।
যেসব বিষয়ে প্রশিক্ষণ
সার্টিফিকেট ইন বিউটিফিকেশন, হাউসকিপিং অ্যান্ড কেয়ার গিভিং, ড্রেস মেকিং অ্যান্ড টেইলারিং ও কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। প্রথম তিনটি কোর্সে আবেদনের জন্য প্রার্থীদের কমপক্ষে জেএসসি/জেডিসি/সমমান পাস হতে হবে এবং কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশন কোর্সে আবেদনের সর্বনিম্ন যোগ্যতা এইচএসসি পাস।
আবেদনের জন্য প্রার্থীর বয়স ১৬ থেকে ৪০ বছরের মধ্যে হতে হবে। আবেদনপত্রের নমুনা এই ওয়েবসাইটে পাওয়া যাবে। সরাসরি অথবা ডাকযোগে আবেদন করা যাবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যবিধি মেনে প্রশিক্ষণ গ্রহণ করতে হবে এবং মুখে মাস্ক ও হাতে গ্লাভস পরে ক্লাস করতে হবে।
সার্টিফিকেট ইন বিউটিফিকেশন কোর্সের প্রশিক্ষণার্থীদের বোর্ডের পরীক্ষার কেন্দ্র ফি ২০০ টাকা, নিবন্ধন ফি ৪৫০ টাকাসহ (ফেরতযোগ্য) মোট ৬৫০ টাকা জমা দিতে হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য টিএ/ডিএ দেওয়া হবে না এবং সকালে ও বিকেলে কৃষির বিভিন্ন বিষয়ে হাতে-কলমে বাস্তব প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।
প্রশিক্ষণের সুযোগ-সুবিধা
আবাসিক প্রশিক্ষণার্থীদের জনপ্রতি মাসিক ৩০০ টাকা ভাতা দেওয়া হবে। এ ছাড়া বিনা মূল্যে থাকা ও খাওয়ার সুব্যবস্থা আছে। অনাবাসিক ড্রেস মেকিং ট্রেডের প্রশিক্ষণার্থীদের হাজিরার ভিত্তিতে দৈনিক ১০০ টাকা প্রশিক্ষণ ভাতা দেওয়া হবে।
ভর্তি পরীক্ষা
কম্পিউটার অফিস অ্যাপ্লিকেশনের ভর্তি পরীক্ষা ১৯ সেপ্টেম্বর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে এবং বাকি তিনটি কোর্সের ভর্তি পরীক্ষা আগামী ২ অক্টোবর সকাল সাড়ে ১০টায় অনুষ্ঠিত হবে।
আবেদনপত্র পাঠানোর ঠিকানা: উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব), বেগম রোকেয়া প্রশিক্ষণ কেন্দ্র, ময়মনসিংহ।
Collected from 


Related Posts

image

চাকরি ছাড়ার পরিকল্পনা করছেন? প্রথমে যে ৫টি কাজ করা উচিত

01/06/2026

Job Life

কাজের চাপ আপনাকে কাবু করে ফেলছে। অথবা হয়তো আপনি অফিস পলিটিক্সে অতিষ্ঠ হয়ে উঠেছেন। হয়তো আপনি নিজেকে কম বেতনপ্রাপ্ত এবং অবমূল্যায়িত মনে করেন। কারণ যাই হোক না কেন, চাকরি ছাড়ার তীব্র ইচ্ছা হতে পারে। কিন্তু পদত্যাগপত্

image

আপনি কি একজন টক্সিক কর্মী? মিলিয়ে নিন

15/04/2026

Job Life

আমরা সবাই ভাবতে পছন্দ করি যে আমরাই সেই ব্যক্তি যার সঙ্গে কাজ করা সহজ- যে কাজটা ঠিকঠাক করে, সময়মতো আসে এবং পরিবেশটা হালকা রাখে। কিন্তু কখনও কখনও অজান্তেই আমাদের অভ্যাস এবং মনোভাব নীরবে অন্যদের জন্য কাজকে আরও কঠিন করে

image

এক অ্যাপেই অনেক দক্ষ এআই অ্যাসিস্ট্যান্ট

31/08/2025

Job Life

বিশ্বজুড়ে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এখন শুধু বিজ্ঞানের কল্পনা জগৎ নয়, আমাদের দৈনন্দিন জীবনের অংশ হয়ে উঠছে। কেউ এআই দিয়ে গবেষণার কাজ করছে, কেউ কোড লিখছে, কেউ ব্যবসার পরিকল্পনা সাজাচ্ছে। কিন্তু জানেন কি? চ্যাটজিপিটির ভেতরে


Do you Need Any Help?