Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

যে কাজ গুলি আপনার ক্যারিয়ার কে বাঁধাগ্রস্ত করতে পারেঃ জেনে নিন আজই

image


?ব্যক্তিগত বা পারিবারিক জীবন নিয়ে কথা বলা: ব্যক্তিগত বা পারিবারিক সমস্যা অফিসে বেশী আলোচনা না করাই শ্রেয়।     এগুলোর অতি কথন আপনাকে সবার কাছে উপহাস বা হালকা ব্যক্তিত্ব হিসাবে পরিচিত করবে।

?নিজের অসন্তাষ প্রকাশ্যে না বলা: নিজের বেতন, পজিশন, পদোন্নতি বা যে কোন অসন্তোষ প্রকাশ্যে না বলে বসের সাথে বা যথাযথ কতৃর্পক্ষের সাথে কথা বলা অধিক শ্রেয়।

?অতিরিক্ত কৌতূহলী, কৌতুক, ঠাট্টা, মশকরা না করা: অন্যের ব্যক্তিগত ব্যাপারে কৌতূহলী বা নাক না গলানোই বুদ্ধিমানের কাজ। বস বা সহকর্মীর মেজাজ বুঝে নিজস্ব আচরণের মাপকাঠি তৈরী করাই ভালো।

?অফিস ভিলেন না হওয়া: অনেকেই ব্যক্তি স্বার্থে আপনাকে ভিলেন হিসাবে ব্যবহার করতে পারে। কাউকে ল্যাং মেরে নিজের উপরে উঠা বা ভালো থাকা নৈতিকতা ও ভবিষ্যত ক্যারিয়ারের জন্য খুবই খারাপ হবে।

?সবজান্তার ভাব করা: আপনিই সব কিছু জানেন, বোঝেন, করেন-এ ধরনের মনোভাব আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে।

?সব সময় নতুন সুযোগ খোঁজা এবং প্রকাশ করা: এ ধরনের কাজ আপনাকে কতৃর্পক্ষের নিকট অবিশ্বাসী ও অমনোযোগী হিসাবে প্রতিষ্ঠিত করবে।

?অন্যের উন্নতিতে বাঁধা হওয়া:অন্যের উন্নতিতে বাঁধা হলে কোম্পানীর সামষ্টিক প্রবৃদ্ধি নষ্ট হয়ে যায়।

?নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসেবে জাহির করা: নিজেকে প্রতিদ্বন্দ্বী হিসাবে জাহির না করে সব সময় নিজের সেরাটা দেবার চেষ্টা করা ক্যারিয়ারের জন্য খুবই ভালো।

?সহকর্মীদের সাথে সহনশীলতা ও সহমর্মিতার অভাব: সহকর্মীর সাথে মার্জিত ব্যবহার করুন। তাদের কে ভালোবাসুন, তাদের কাজ কে সন্মান করুন।তাদের প্রতি সহনশীল হউন।

?রাজনীতি, ধর্ম নিয়ে বাড়াবাড়ি আলোচনা: অফিসে রাজনীতি, ধর্মীয় বিষয়ে অহেতুক আলোচনা ও বাড়াবাড়ি না করাই ভালো। এতে করে আপনি অনেকের কাছে অপ্রিয় হয়ে উঠতে পারেন।

?ব্যক্তিগত সুযোগ-সুবিধা গ্রহণ করা: কারও কাছ থেকে অনৈতিক সুবিধা নেওয়া, টাকা বা দরকারী জিনিস ধাঁর নেওয়া। এগুলো আপনার ক্যারিয়ার নষ্ট করে দিতে পারে।

?অহংকারী ও বদমেজাজী হওয়া: অহংকারী ও বদমেজাজী মানুষ কে কেউই পছন্দ করে না। নিজের চেহারা, পোষাক, মেধা, ডিগ্রী, রেজাল্ট, পরিবার, বংশ, সম্পদ নিয়ে অহংকার করা খুবই বাজে কাজ। সবার সাথে উদ্ধত ও অসৌজন্য মূলক আচরণ অবশ্যই বর্জনীয়।

?নিজের খেয়াল-খুশি মত কাজ করা: অফিসে নিজের ইচ্ছে মত যা কিছু করা আপনার ক্যারিয়ারে বিপদ ডেকে আনতে পারে। কাজের প্রতি অবহেলা, তাচ্ছিল্য প্রদান করা ঠিক নয়।

?মোসাহেবী বা চাটুকারিতা করা: অফিসে বসে চাটুকারিতা করা, কাউকে হেয় করা, প্রকাশ্যে কাউকে বকাঝকা করা, কটুক্তি, ব্যঙ্গ উক্তি করা ভালো ক্যারিয়ার গঠনে খুবই অন্তরায়।

?আগের কোম্পানী এবং অভিজ্ঞতা নিয়ে বাড়াবাড়ি করা: সব সময় আগের কোম্পানীর উদাহরণ, সুনাম করা বা অভিজ্ঞতা নিয়ে বেশী বাড়াবাড়ি করা আপনার ক্যারিয়ারের জন্য খারাপ হতে পারে।

এই ক্ষেত্রে কৌশলী ভূমিকা পালন করুন।



Related Posts

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

18/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বু

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

04/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধি

image

ক্যারিয়ারে ভালো করতে চান? জেনে নিন কী করবেন

15/09/2026

Career Advice

কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য সময়, ধৈর্য এবং প্রশিক্ষণের প্রয়োজন। সেইসঙ্গে ইতিবাচক মানসিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি ক্যারিয়ারের শুরুতে থাকুন বা বছরের পর বছর ধরে থাকুন না কেন, সমৃদ্ধি এবং উন্নতির সুযোগ


Do you Need Any Help?