Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

সফলতা বনাম সমাজ (অনুপ্রেরণার গল্প)

image

সফলতাঃ আমি SSC তে GPA 5.00 পেয়েছি।
সমাজঃ ভালো, তবে এ আর এমন কিছুনা। আমার অমুক ভাইয়ের ছেলে, আমার অমুকের
মেয়েও তো পাইছে। ভালো একটা কলেজে চান্স পেয়ে দেখাও।

সফলতাঃ আমি নটরডেম কলেজে
চান্স পেয়েছি।
সমাজঃ কতজনকেই তো দেখলাম ঢাকায় গিয়ে নষ্ট হয়ে গেছে।

সফলতাঃ আমি HSC তে GPA 5.00 পেয়েছি।
সমাজঃ তাতে এমন কি ? এবার মেডিকেল, বুয়েট, ঢাবি তে চান্স পাও কিনা দেখ। কত দেখলাম GPA 5.00 পাওয়া ছাত্র কোথাও চান্স পায়না।

সফলতাঃ আমি ঢাবিতে চান্স পেয়েছি, পদার্থবিজ্ঞানে।
সমাজঃ মেডিকেলে, বুয়েটে তো আর পাইলা না। আমার অমুকের ছেলে অমুক মেডিকেলে পড়ে, তমুকের মেয়ে বুয়েটে পড়ে। পদার্থবিজ্ঞান আবার এমন কি সাবজেক্ট? কত ছেলে চান্স পেয়ে পাশ করতে পারেনা। আগে পাস কর তারপর কথা বল।

সফলতাঃ আমি প্রথম শ্রেণীতে সম্মানের সাথে পাশ
করেছি।
সমাজঃ CGPA কত ? ফার্স্ট তো আর হওনি। আমার
অমুকের ছেলে অমুক কলেজ থেকে পড়ে CGPA 3.70
পেয়েছে, আর ঢাবি থেকে পড়ে তোমার এই অবস্থা।
পাশ করে কি করেছ, চাকরি তো আর পাওনি। কত দেখলাম ঢাবি থেকে পড়ে বেকার ঘুরছে।

সফলতাঃ আমি চাকরি পেয়েছি।
সমাজঃ BCS ক্যাডার তো আর হওনি। যে বেতনের চাকরি, তার থেকে গার্মেন্ট্সে কাজ করা ভালো ।

সফলতাঃ আমি BCS ক্যাডার হয়েছি।
সমাজঃ তাতে কি হয়েছে ? পুলিশ/প্রশাসন তো আর পাও নাই, মাস্টার হইছো।

সফলতাঃ আমি প্রশাসন ক্যাডার পেয়েছি।
সমাজঃ পলিটিক্যাল লিডারের কাছে তো তুমি কিছুই না, তো লাভ নাই! সো লিডার হও।

অবশেষে একদিন আমি মারা গেলেও সমাজ
বলবেঃ "মরেছে তো কি হয়েছে ? প্রতিদিনই তো কতো মানুষ মারা যাচ্ছে....!"

হুম, এটাই আমাদের সমাজ। প্রতিযোগীতামূলক সমাজ। তাই সমাজের মানুষের কথায় কান না দিয়ে নিজেকে সফলতার শীর্ষে তুলুন।

collected from rmgjobs



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?