Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ক্যারিয়ার টিপস

image

এর মধ্যে অন্যতম হলো ইতিবাচক মনোভাব। একজন কর্মী তার কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন ও সহকর্মীর সাথে যত বেশি আন্তরিক হতে পারবেন কর্মক্ষেত্রে তিনি ততবেশি সফল হবেন।
নিজের দায়িত্বটা আগ্রহ ও একাগ্রতার সাথে বুঝে নিয়ে যথাযথভাবে কাজটা সম্পন্ন করতে হবে। যে কোন কাজ ঊর্ধ্বতনের কাছ থেকে সঠিকভাবে বুঝে নিতে হবে যাতে করে বস আপনার উপর আস্থা রাখতে পারেন এবং নির্ভর করতে পারেন। এরপর সহকর্মী কিছু জানতে চাইলে বা শেয়ার করতে চাইলে আপনি আন্তরিকতার সাথে সেটি শুনবেন এবং তাকে সঠিক তথ্যটি দেওয়ার চেষ্টা করবেন। যদি আপনার না জানা বিষয়ে জানতে চায় সেক্ষেত্রে বিনয়ের সাথে তাকে বিষয়টি বুঝিয়ে বলুন। কোন ভুল তথ্য না দেওয়ার চেষ্টা করবেন। আবার কর্পোরেট অফিসে কাজের চাপ সবসময়ই বেশি থাকে এর জন্য নিজেকে সবসময় প্রস্তুত রাখতে হবে। যদি মনে হয় আপনাকে অতিরিক্ত কাজ চাপিয়ে দেয়া হচ্ছে, সে ক্ষেত্রে আপনি কাজের একটা তালিকা করে সে অনুযায়ী কাজ করতে পারেন। যদি তা সম্ভব না হয় তবে অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে বিনয়ের সাথে বিষয়টি আলোচনা করতে পারেন।

১। ব্যক্তিত্ব বজায় না রাখতে পারলে আপনি কোন ক্ষেত্রেই নিজের অবস্থান ধরে রাখতে পারবেন না। সব ক্ষেত্রে গুরুত্বহীন হয়ে পড়বেন। অন্যের অবহেলার পাত্রে পরিণত হবেন। এ জন্য নিজের ব্যক্তিত্ব বজায় রাখার চেষ্টা করুন। এতে আপনার সম্মান বাড়বে। সেই সাথে সফলতা ধরা দিতে বাধ্য। স্মার্ট হবেন তবে প্রতিষ্ঠানে কখনোই নিজের চঞ্চলতা প্রকাশ করবেন না। এটি অফিসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পছন্দ নাও হতে পারে। আবার অতিরিক্ত ভাবগাম্ভীর্যও অনেক সময় হিতে বিপরীতও হতে পারে।

২। মানুষের চরিত্রের দুটি বিশেষ দিক থাকে। একটি অন্তর্মুখী অন্যটি বহির্মুখী। কেউ কম জানলেও নিজেকে জাহির করতে চান। কেউ কাজের মধ্যে দিয়ে নিজেকে তুলে ধরতে চান। আপনি যদি অন্তর্মুখী হয়ে থাকেন, আপনার ঊর্ধ্বতন বা সহকর্মীকে প্রয়োজনীয় তথ্য দিতে কার্পণ্য করবেন না। কেউ আপনার কাছ থেকে যে বিষয়টি জানতে চাইবে সেটি যথার্থভাবে জানানোর চেষ্টা করুন। এতে আপনার ব্যক্তিত্ব বিকশিত হবে। আবার কোন বিষয়ে ভালোভাবে না বুঝলে নিজেকে জাহির করতে যাওয়ার ঝুঁকি নেবেন না। এতে বিপত্তি ঘটতে পারে। বরং নিজের চরিত্রের দুর্বল দিকগুলো ইমপ্রুভ করার চেষ্টা করুন।

৩। আপনি সব জানবেন এমন কোন কথা নেই। ধরুন আপনি ইংরেজিতে ভালো যোগাযোগ করতে পারেন না। কিন্তু আপনি যদি এ দুর্বলতা অফিসকে বুঝার সুযোগ দেন তবে সমস্যায় পড়তে পারেন। আপনার সহকর্মীরা আপনাকে তুচ্ছ মনে করতে পারে। আড়ালে হাসাহাসি করতে পারে।

Collection from dailyinqilab



Related Posts

image

কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভায় মানসিক বুদ্ধিমত্তার প্রকাশ করবেন যেভাবে

26/08/2026

Career Advice

আগের তিন পর্বে কম্পিটেন্সি বেজড ইন্টারভিউয়ের ধারণা, ‘স্টার’ (STAR) মেথডের ব্যবহার এবং ভাইভা বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

image

5 Courses Every Remote Worker Should Take

18/08/2026

Career Advice

Humans often look for ways to become a better version of who they were yesterday. Life remains exciting with everything we get to learn, implement, execute, and ultimately achieve. Sim

image

5 Things Employers Secretly Look for in Remote Hires

18/08/2026

Career Advice

You’ve applied to countless remote jobs, but the rejection emails keep rolling in. Is there something you’re missing? How can you pull a rabbit out of the hat to get the job? Employer, please notice me!


Do you Need Any Help?