Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

উন্নত ক্যারিয়ার গড়তে

image

 বাস্তব পরিস্থিতির মুখোমুখি হয়েও সময়ের সঙ্গে তাল মিলিয়ে আমরা নিজের জন্য যে কোন একটি সহজ ও উপযোগী কাজ বেছে নেই। কর্ম জীবনে অবশ্যই আমরা সকলে কম বেশি প্রতিযোগিতার মুখোমুখি হই। এর মধ্যে পরিকল্পিত, সুষ্ঠু ও সুন্দর ব্যবস্থাপনার অভাবে আমরা নিজেকে পিছিয়ে দেই কিংবা পিছিয়ে রাখি। আবার মেধা, কর্মদক্ষতা, কৌশল প্রয়োগে যোগ্যতার প্রমাণ দিয়ে আমরা নিজেদেরকে তৈরিও করতে পারি। কর্মজীবনে উন্নতি ও নিজেকে তৈরি করার ক্ষেত্রে কাজে আসবে এমন ধরনের কিছু বিষয় তুলে ধরা হল :
* আত্মবিশ্বাসী হওয়া। যেমন কোন কাজ শুরু করার আগ থেকে মনোযোগী হওয়া এবং ব্যাপক আগ্রহ ও দৃঢ়চেতাভাবে মন দিয়ে কাজটি শুরু করা। কোন ভাবেই কাজ শুরু করার আগে ভেঙে পড়া বা হতাশ হওয়া যাবে না।
* কাজকে চ্যালেঞ্জ হিসেবে গ্রহণ করুন এবং কাজকে ভালবাসুন। আমরা কাজকে চ্যালেঞ্জ হিসেবে নিতে না পারি তাহলে উন্নতির সিঁড়ির সন্ধান পাওয়াটা মুশকিল হবে।
* সহকর্মীদের কাজের প্রতি ঈর্ষান্বীত হয়ে প্রতিযোগী হোন। কিন্তু কোনভাবেই সহকর্মীকে হিংসা করবেন না। মনে রাখবেন ঈর্ষা এবং হিংসা দুটি বিপরীত জিনিস।
* স্মাট হওয়া ভাল। কিন্তু কখনো ওভার স্মার্ট হওয়া ভাল নয়। যতটুকু স্মার্টনেসের মাধ্যমে আপনি আপনার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলতে পারবেন, ঠিক ততটুকু স্মার্টনেসই আপনার জন্য যথেষ্ট।
* ঊর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি সবসময় শ্রদ্ধাশীল ও বিনয়ী হোন, সহকর্মীদের প্রতি সহনশীল এবং নি¤œ পদস্থ কর্মচারীদের প্রতি যতœশীল থাকার চেষ্টা করুন। ব্যবহারের ক্ষেত্রে কখনো সীমা লঙ্ঘন করা উচিত হবে না। অফিসের ম্যানেজমেন্টের সঙ্গে কোন মত বিরোধ বা অভিযোগ থাকলে তা বিনয় ও ভদ্রতার সাথে সমাধান করার চেষ্টা করুন। কারোর বিরুদ্ধে ব্যক্তিগত কোন আক্রোশ থাকলে কখনো তা প্রকাশ করবেন না। বরং তার কছে সব সময় নিজেকে সহজ ও সাবলিলভাবে উপস্থাপন করুন। জ্ঞানীরা যেমন বলে থাকেন, ‘রেগে গেলেন তো হেরে গেলেন’।
* আপনার পুরো মাসের বা দৈনিক কাজগুলোকে একটি রুটিনের মধ্যে নিয়ে আসুন। সময়ের কাজ শেষ করে ফেলুন। আজ করব-কাল করব বলে কখনো কাজ ফেলে রাখবেন না। এর ফলে আপনি কর্মস্থলে অভাবনীয়ভাবে এগিয়ে যাবেন এবং অন্য সহকর্মীদের চেয়ে বসের কাছে আপনার গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। কারণ কর্তৃপক্ষ আপনাকে নিয়োগ দিয়েছেন শুধু তার প্রয়োজনীয় কাজ পাওয়ার জন্যই।
* নিজের ভুলগুলো নিজেই খুঁজেই বের করার চেষ্টা করুন এবং পরে তা সংশোধন করে নিন।

Collection From dailyinqilab



Related Posts

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

18/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বু

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

04/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধি

image

ক্যারিয়ারে ভালো করতে চান? জেনে নিন কী করবেন

15/09/2026

Career Advice

কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য সময়, ধৈর্য এবং প্রশিক্ষণের প্রয়োজন। সেইসঙ্গে ইতিবাচক মানসিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি ক্যারিয়ারের শুরুতে থাকুন বা বছরের পর বছর ধরে থাকুন না কেন, সমৃদ্ধি এবং উন্নতির সুযোগ


Do you Need Any Help?