Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

বিনামূল্যে প্রশিক্ষণের সুযোগ, কোর্স শেষে থাকছে চাকরির নিশ্চয়তা

image

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের সহায়তায় স্কিলস ফর এমপ্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম (সেইপ) এর আওতায় বিনাখরচে দক্ষতা উন্নয়নের প্রশিক্ষণে ভর্তি চলছে। এ প্রশিক্ষণ কার্যক্রম দেশের ৩৪৭টি সরকারি ও বেসরকারি প্রশিক্ষণ কেন্দ্রে চলমান রয়েছে।

যেসব বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে
১। ইলেক্ট্রিক্যাল
২। ইলেক্ট্রনিক্স
৩। ওয়েল্ডিং
৪। ড্রাইভিং
৫। বিউটিফিকেশন
৬। গ্রাফিক্স ডিজাইন/ওয়েব ডিজাইন
৭। ফ্রিজ/এসি মেরামত
৮। প্লাম্বিং/ মেশন
৯। গার্মেন্টস
১০। ফুড অ্যান্ড বেভারেজ সহ মোট ১৪০টি বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

কাদের জন্য এই প্রশিক্ষণ

বিজ্ঞপ্তি অনুসারে সেসব নারী ও কর্মক্ষম যুবকের বয়স ১৮-৪৫ বছরের মধ্যে তারা এই প্রশিক্ষণ গ্রহণ করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ট্রেড-ভেদে পঞ্চম থেকে এইচএসসি পাস পর্যন্ত গ্রহণযোগ্য।

প্রশিক্ষণে অগ্রাধিকার পাবেন যারা

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগে দেওয়া এই বিজ্ঞপ্তি বলা হয়েছে, কমপক্ষে ৩০ শতাংশ আসন নারীদের জন্য সংরক্ষিত থাকবে। এছাড়াও ক্ষুদ্র নৃ-গোষ্ঠী, প্রতিবন্ধী ও সুবিধা-বঞ্চিত জনগোষ্ঠী অগ্রাধিকার পাবেন।

প্রশিক্ষণের সুবিধা

বিনাখরচে হাতে-কলমে প্রশিক্ষণ পাবেন। দৈনিক ১৫০ টাকা করে ভাতা পাবেন। অনগ্রসর জনগোষ্ঠীর প্রশিক্ষণার্থীদের জন্য এককালীন ৫০০০ টাকা বৃত্তি। এছাড়াও থাকছে সফলভাবে প্রশিক্ষণ সম্পন্নকারীদের মধ্যে কমপক্ষে ৬০ শতাংশের চাকরির সুযোগ।
Collected from Dhakapost



Related Posts

image

ফ্রিল্যান্সিং শুরুর আগে যা জানার দরকার

20/04/2026

Career Advice

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো কাজ করার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছ

image

ক্যারিয়ার বদলে দেবে যেসব দক্ষতা

20/04/2026

Career Advice

বর্তমানে চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি বেশ কিছু দক্ষতার প্রয়োজন হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাই এখন ক্যারিয়ার সাফল্যের অন্যতম মাপকাঠি। ভালো ক্যারিয়ারের জন্য কিছু গরুত্বপূর্ণ কোর্স এর প্রয়োজন রয়েছে।

image

ছাত্র অবস্থায় ইন্টার্নশিপের গুরুত্ব

19/04/2026

Career Advice


Do you Need Any Help?