Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

উন্নতির পথে মূল বাধা হচ্ছে অলসতা

image

কোন কিছু পেন্ডিং রাখা না রাখা নিতান্তই নিজের ব্যাপার,আর ইচ্ছাশক্তির কথা না হয় নাইবা বললাম ।

ইচ্ছাশক্তির ওপরই নির্ভর করে মানুষের সফলতা, কাজ করার ইচ্ছা অনিচ্ছার ওপর ,স্টাডি করার ইচ্ছা অনিচ্ছার ওপর অনেক কিছু নির্ভর করে ।

দৈনিক একটু সময়ের স্টাডি বা কাজ একটা পর্যায়ে গিয়ে অনেক বড় আকার ধারণ করে । রেগুলারিটি মেইনটেইন করাটা অনেক বড় একটা বিষয়, যাই হোক না কেন নিজের কাজে এবং শ্রমে যেন কোন কমতি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে ।

অন্যে পড়ুক কি না পড়ুক কাজ করুক কি না করুক সেদিকে নজর দেয়া যাবেনা, নিজের মত করে স্টাডি বা কাজ শুরু করে দিতে হবে,ব্যস । নির্দিষ্ট সময় টার্গেট করে নিয়ে স্টাডি গুছিয়ে ফেলার চেষ্টা করা উচিত ।

যেকোনো শুরুটাই কঠিন,জাস্ট শুরু করে দিন,দেখবেন ধীরে ধীরে এগিয়ে যাচ্ছেন । নিজের অযাচিত অলসতাকে লাথি দিয়ে দূর করে দিন, মনে রাখবেন আপনার আজাইরা অলসতাই একসময় আপনার আফসোসের কারন হবে ।

অলস কেন থাকবেন,এখন পরিশ্রম না করলে কখন করবেন, যদিও শ্রম দেয়ার কোন বয়স নেই । অলসতা আপনাকে ঠেলে ব্যর্থতার অতল গহ্বরে নিয়ে যাবে । আপনার নিজের প্রয়োজনে নিজেকে নিজেরই সচল ও কর্মঠ রাখতে হবে ।

ভালো কিছু করলেও ভোগ করবেন আপনি আর মন্দ কিছু হলেও অনুতাপ করবেন আপনিই । যখন আর স্টাডি বা কোন কাজ করতে ইচ্ছে হচ্ছে না তখন নিজেকেই নিজের উৎসাহ দিতে হবে ।

আপনার অলসতাই আপনার ব্যর্থতার মূল কারণ হয়ে দাঁড়াবে । আজ থেকেই আদাজল খেয়ে লেগে পড়ুন । সময়মত অলসতাকে জয় করা মানে সফলতাকে জয় করা ।

নিজেকে নিজেরই ঠেলে সামনে এগিয়ে নিতে হবে, অনেকেই নিরুৎসাহিত করবে, তাদের থেকে দূরে থাকাই শ্রেয় ।

ভালো থাকবেন সবাই, Good luck guys

Collection From karukormo.blog



Related Posts

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

18/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বু

image

ফ্যাক্ট চেকিংয়ে গড়তে পারেন ক্যারিয়ার

04/10/2026

Career Advice

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মের বিস্তারের ফলে  প্রতিদিন মানুষের কাছে পৌঁছাচ্ছে বিপুল পরিমাণ তথ্য । এর মধ্যে  প্রয়োজনীয় খবরের পাশাপাশি ছড়িয়ে পড়ছে গুজব, ভুয়া তথ্য, বিভ্রান্তিকর ছবি এবং কৃত্রিম বুদ্ধি

image

ক্যারিয়ারে ভালো করতে চান? জেনে নিন কী করবেন

15/09/2026

Career Advice

কাঙ্ক্ষিত ক্যারিয়ার গড়ে তোলার জন্য সময়, ধৈর্য এবং প্রশিক্ষণের প্রয়োজন। সেইসঙ্গে ইতিবাচক মানসিকতা বজায় রাখা গুরুত্বপূর্ণ। আপনি ক্যারিয়ারের শুরুতে থাকুন বা বছরের পর বছর ধরে থাকুন না কেন, সমৃদ্ধি এবং উন্নতির সুযোগ


Do you Need Any Help?