Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ইংরেজি যেকোনো চাকুরীর পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ বিষয়

image

 আপনি যদি দৈনিক কিছু সময় ইংরেজির পেছনে ব্যয় করেন তবে দেখবেন কিছুদিনের মধ্যেই আপনার জড়তা কেটে গেছে । ইংরেজিতে ভালো করতে গেলে যেসব করতে পারেন —–

শুরুতে as usual বিগত বছরের পরীক্ষার প্রশ্নগুলো মনোযোগ দিয়ে একটু দেখে ফেলুন । এতে আপনার ধারণা হবে কেমন প্রশ্ন হয় , যেটা জানা আপনার জন্য খুব জরুরী । ইংরেজিতে vocabulary and grammar এ ভালো দক্ষতা থাকাটা আপনার জন্য জরুরী । এই দুটোতে আপনি দক্ষ থাকলে আপনার জন্য MCQ এবং লিখিত পরীক্ষা দুটোতেই খুব কাজে আসবে । আরও যা যা আপনার স্টাডি করলে ভালো তা হোল group verb, idioms and phrases, appropriate preposition, translation etc . আপনার vocabulary strong হলে আপনার জন্য antonym,synonym, analogy ইত্যাদিতে ভালো করাটা সহজ হবে ।
আপনি দৈনিক একটা রুটিন মাপিক যেকোনো vocabulary বই বা dictionary থেকে কিছু কিছু করে নতুন শব্দ শেখা শুরু করে দিন । আপনার মনে হলে কিছু গুরুত্বপূর্ণ শব্দ একটি খাতায় নোটও করতে পারেন । আপনার কিছু প্রিয় different শব্দও লিখে রাখতে পারেন যেগুলো লিখিত পরীক্ষাতে ব্যবহার করবেন ।
এরপর আপনি group verb, idioms and phrases, appropriate preposition ইত্যাদির জন্য যেকোনো গ্রামার বই থেকে দৈনিক 1 page করে স্টাডি করতে পারেন । কিছু ইংরেজি proverb জানাটাও আপনার দরকার । এজন্য দৈনিক কিছু কিছু করে proverb দেখুন , যেমন দৈনিক ১০ টি করে । যেকোনো ভালো গ্রামার বই হলেই হয় প্রকৃতপক্ষে । কারণ বই তো একই , কিন্তু সেই বই থেকে একেকজনের লব্ধ জ্ঞান একেকরকম হয় । আর কোন কিছু মনে না থাকলে হতাশ হবেন না । কেউই একবারে সব মুখস্থ করে ফেলেনা । কোন কিছু ভুলে গেলে আবার রিভিশন দিন ।
গ্রামার এর অংশ থেকে দৈনিক একটি করে টপিক ভিত্তিক প্রস্তুতি নিন । যেমন আজ parts of speech পড়লেন, পরদিন degree, তারপর number, gender, kinds of phrases, agreement of verb,transformation and classification of sentences (prebd. com) এভাবে একেকদিন একেক টপিক দেখে ফেলুন । traditional গ্রামার দেখে ফেললে আপনার basic শক্তিশালী হবে আর আপনার কনফিডেন্স ও বাড়বে । তবে translation এর দিকেও নজর দেবেন । দৈনিক যেকোনো বই থেকে ২-৩ পৃষ্ঠা করে translation চর্চা করুন । এই বই এর translation এর শেষে অনেক passage আছে যেগুলো চর্চা করতে পারেন কিছু কিছু করে, আপনার দক্ষতা বাড়বে । মাঝে মাঝে খাতায় যেকোনো টপিক বা ঘটনার ওপর কিছু বানিয়ে বানিয়ে ইংরেজিতে লিখুন । লিখার মান বাড়বে এবং ধীরে ধীরে জড়তাও কেটে যাবে । পারলে আপনার সার্কেলে যারা চাকুরীর প্রস্তুতি নিচ্ছে এমন অন্তত একজন বন্ধুর সাথে ইংরেজিতে কথা বলার অভ্যাস করুন । তার সাথে নতুন নতুন শব্দ নিয়েও আলোচনা করুন ।
পারলে দৈনিক সকালে যেকোনো ইংরেজি পত্রিকা এক নজর দেখুন । নতুন কোন শব্দের অর্থ না বুঝলে ডিকশনারিতে দেখুন অথবা ইন্টারনেটেও দেখতে দিতে পারেন । সাহিত্য অংশের জন্য ইন্টারনেট এর সাহায্য নিতে পারেন । বিখ্যাত সাহিত্যিকদের বই এর নাম, বিখ্যাত কবিতা, গল্প, উপন্যাসের নাম , বিখ্যাত উক্তি এসব দেখে নিন । যতটুকু পারা যায় আরকি । একদম নিজের মনের মত প্রস্তুতি নেয়াটা সম্ভব হয়ে ওঠেনা সাধারণত । তাই এর মাঝেই যতটুকু পারেন আপনার সাধ্যমতো প্রস্তুতি নেয়ার চেষ্টা করবেন ।
যারা একটু দুর্বল আছেন ইংরেজিতে তারা দৈনিক চর্চা চালিয়ে যাবেন । 
কখনোই অল্পে হতাশ হবেন না । এত অল্পে হতাশ হবার বা হাল ছেড়ে দেওয়ার কি আছে বলুন না? কত মানুষ জীবনে কত কষ্ট কত সংগ্রাম করে উন্নতি করছে । আপনি শেষ না দেখা পর্যন্ত স্টাডি চালিয়ে যাবেন । আর অবশ্যই সকল চাকুরীর পরীক্ষাতে অংশ নিবেন । ছোট বড় মাঝারি যেকোনো একটা চাকুরী পেলে আপনার কনফিডেন্স বাড়বে যা আপনার জন্য খুবই দরকার । সেটা সরকারী বা বেসরকারি যে চাকুরীই হোকনা কেন । নিজের ওপর কনফিডেন্স রাখুন , অযথা সময় নষ্ট না করে চেষ্টা চালিয়ে যান । সফল আপনি হবেনই ।

Collection From karukormo.blog



Related Posts

image

কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভায় মানসিক বুদ্ধিমত্তার প্রকাশ করবেন যেভাবে

26/08/2026

Career Advice

আগের তিন পর্বে কম্পিটেন্সি বেজড ইন্টারভিউয়ের ধারণা, ‘স্টার’ (STAR) মেথডের ব্যবহার এবং ভাইভা বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

image

5 Courses Every Remote Worker Should Take

18/08/2026

Career Advice

Humans often look for ways to become a better version of who they were yesterday. Life remains exciting with everything we get to learn, implement, execute, and ultimately achieve. Sim

image

5 Things Employers Secretly Look for in Remote Hires

18/08/2026

Career Advice

You’ve applied to countless remote jobs, but the rejection emails keep rolling in. Is there something you’re missing? How can you pull a rabbit out of the hat to get the job? Employer, please notice me!


Do you Need Any Help?