Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

বিসিএস জিজ্ঞাসাঃ যোগ্যতা সহ আরো অনেক কিছু

image

প্রশ্ন-«ক» স্যার, শিক্ষা ক্যাডারের জন্য কি অনার্স বা মাস্টার্স এ নির্দিষ্ট রেজাল্ট থাকতে হয়? ডিগ্রি মাস্টার্স করা স্টুডেন্টরা কি শিক্ষা ক্যাডার চয়েজ দিতে পারবে?
শিক্ষা ক্যাডারের জন্য-
ক) শিক্ষাক্ষেত্রে ৩য় শ্রেণি গ্রহনযোগ্য হবে না।
খ) সংশ্লিষ্ট বিষয়ে ৪ বছরের অনার্স লাগবে। ৩ বছরের অনার্স হলে সেক্ষেত্রে মাস্টার্স লাগবে।
গ) ৩ বছর মেয়াদী ডিগ্রী করে তারপর মাস্টার্স করলেও শিক্ষা ক্যাডার হবে না।তবে জেনারেল ক্যাডারের অন্তর্ভুক্ত অন্যান্য সকল ক্যাডার হবে।

সুতরাং সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৪ বছরের ডিগ্রী না হলে শিক্ষা ক্যাডারে আবেদন করা যাবে না।

আসসালামুয়ালাইকুম স্যার,
প্রশ্ন-«ক» স্যার,বোথ ক্যাডার থেকে ভাইভা দিয়ে জেনারেল ক্যাডার প্রাপ্তির হার বেশি? নাকি জেনারেল ক্যাডার থেকে ভাইভা দিয়ে জেনারেল ক্যাডার পাওয়ার হার বেশি? কোনো অবজারভেশন যদি দিতেন প্লিজ দাদা।
প্রশ্ন«খ»বিসিএসের মাধ্যমে নন-ক্যাডার নিয়োগে কি জেনারেল,বোথ এগুলো ফ্যাক্টর হয়?কারা বেশি নন-ক্যাডার থেকে নিয়োগ পায়?
ক) বোথ ক্যাডার থেকে জেনারেল ক্যাডার হবে নাকি টেকনিক্যাল/ শিক্ষা ক্যাডার হবে নির্ভর করে জেনারেলের ৯০০ নম্বর ও ক্যাডার চয়েজের উপর। জেনারেল এর ৯০০ নম্বরের যে যত বেশি নম্বর পাবে সে ততো তার ক্যাডার চয়েজের প্রথম দিকের পদ পাবে।

সেক্ষেত্রে টেকনিক্যাল/শিক্ষা ক্যাডার কারও শেষ দিকের চয়েজে দেয়া থাকলে আর জেনারেল ক্যাডারের টোটাল মার্ক্স থেকে অপেক্ষাকৃত কম মার্ক্স পেলে কাছাকাছি কম নম্বর প্রাপ্ত দের সাথে লড়াই হয়ে শিক্ষা/টেকনিক্যাল ক্যাডার প্রাপ্তি ঘটবে।

(খ) নন ক্যাডার প্রাপ্তিতে বোথ ক্যাডারের কোন ভুমিকা থাকে না। ক্যাডার হবার ক্ষেত্রে যারা অল্প কিছু মার্ক্স পিছনে থাকে তাদের নন ক্যাডারের জন্য তালিকায় নাম অন্তর্ভুক্ত করা হয়।

কিন্তু সেই তালিকায় যাদের মার্ক্স বেশি উপরের দিকে থাকে তারাই নন ক্যাডার পদে প্রথমে সুপারিশপ্রাপ্ত হয়ে থাকে।জেনারেল বা বোথ এখানে কোন ভুমিকা রাখে না।

প্রশ্ন-«ক» থাকি ঢাকায়, বর্তমান ও স্থায়ী ঠিকানা একই দিতে চাই। সমস্যা হবে?
প্রশ্ন-«খ»ফৌজদারি মামলা আছে কিন্তু চার্জশিট হয়নি অথবা মামলা উঠিয়ে নিবে। অথবা আগে মামলা ছিলো পরে বাদি মামলা উঠিয়ে নিয়েছে। এতে ভেরিফিকেশনের সমস্যা হবে?
(ক) পৈত্রিক সম্পত্তি আছে এরকম যায়গায় স্থায়ী ঠিকানা দিবেন।ভাল হয় স্তায়ী ঠিকানাতেই বর্তমান ঠিকানা দিলে।কেননা বিসিএস হতে ২-৪ বছর লেগে যায়।এত সময় আপনার অস্থায়ী ঠিকানা পরিবর্তন হতে পারে।তাই স্থায়ী ঠিকানাতেই বর্তমান ঠিকানা দেবার কথাই আমি পরামর্শ দিয়ে থাকি।

খ) যেকোন মামলায় দোষী হিসেবে সাজাপ্রাপ্ত না হলে আপনি কিন্তু দোষী হিসেবে সাব্যস্ত হন নি।সুতরাং সাজাপ্রাপ্ত না হলে বিসিএস নিয়োগে কোন সমস্যা নাই।

প্রশ্ন- দাদা, আমার ন্যাশনাল আইডি এর ফিংগার প্রিন্ট এখন আর ম্যাচ করে না । কোনো সমস্যা হবে?
ন্যাশনাল আইডিতে ফিংগার প্রিন্ট না মেলার কারন দেখিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন করুন।বিসিএস পরীক্ষায় এক্ষেত্রে আপাতত কোন সমস্যা হবে না।তবে পরবর্তিতে এই ফিংগার প্রিন্ট আপনার লাগতে পারে।

প্রশ্ন- স্হায়ী ঠিকানার বিষয়টা ক্লিয়ার করবেন প্লিজ।যাদের নিজস্ব জায়গা নেই তারা কেন সরকারি চাকরি পাবে না?সংবিধানে কোথাও উল্লেখ অাছে কি?সুপারিশ হবার পর দেশের যেকোনো প্রান্তে জায়গা কিনলে সমস্যার সমাধান হবে কি?
দেশের নাগরিক হবার ক্ষেত্রে পৈত্রিক সম্পত্তি জরুরি।আর পৈত্রিক সম্পত্তি না থাকলে আপনি নিশ্চিত ঝামেলায় পরবেন।পুলিশ ভেরিফিকেশনে ঝামেলা ছাড়াও নিয়োগপ্রাপ্ত হলেও যোগদান বিলম্বিত হবে।সুতরাং বিষয়টিকে অধিক গুরুত্ব দিয়ে দেখতে হবে।

প্রশ্ন- স্যার, আমি শুধু এডুকেশন ক্যাডার দিতে চাই। এতে কি আমার কোনো অসুবিধা হবে?
শুধু শিক্ষা ক্যাডার প্রথম ও একমাত্র চয়েজ অনেকেই দেন।এতে অন্য কোন ঝামেলা নেই।

Collection From karukormo.blog



Related Posts

image

ফ্রিল্যান্সিং শুরুর আগে যা জানার দরকার

20/04/2026

Career Advice

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো কাজ করার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছ

image

ক্যারিয়ার বদলে দেবে যেসব দক্ষতা

20/04/2026

Career Advice

বর্তমানে চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি বেশ কিছু দক্ষতার প্রয়োজন হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাই এখন ক্যারিয়ার সাফল্যের অন্যতম মাপকাঠি। ভালো ক্যারিয়ারের জন্য কিছু গরুত্বপূর্ণ কোর্স এর প্রয়োজন রয়েছে।

image

ছাত্র অবস্থায় ইন্টার্নশিপের গুরুত্ব

19/04/2026

Career Advice


Do you Need Any Help?