Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

কাজের চাপে মানিয়ে নেয়া

image

অতিরিক্ত কাজ নয়- সেটি শারীরিক নানা ঝুঁকির সঙ্গে বাড়ায় মানসিক ঝুকিও। তাই চাপে নয়- কাজ হোক আনন্দের সঙ্গে। কাজের চাপ কমিয়ে ফেলার কিছু কৌশল জানা থাকলে তখন আর সেটি আত্মঘাতী হবে না। হবে আনন্দের।

সমান্তরালে অনেক কাজ নয়

আমাদের সবার মধ্যেই কমবেশি একসঙ্গে একাধিক কাজ করার প্রবণতা কাজ করে। একসঙ্গে একাধিক কাজ করলে অল্প সময়ে কাজ ঠিকই কমে যায় কিন্তু এতে করে আপনার মধ্যে যে কাজের চাপ সৃষ্টি হয় তা শারীরিক আর মানসিকভাবে আপনাকে দুর্বল করে তোলে। তাই কর্মক্ষেত্রে একই সঙ্গে একাধিক কাজ করার প্রবণতা বন্ধ করুন।

সংগঠিত আমি

কর্মক্ষেত্রে কাজের চাপ কমানোর আরও একটি কার্যকরী উপায় হল কর্মক্ষেত্রে সহকর্মীর সঙ্গে সংগঠিত থাকা। সহকর্মীর সঙ্গে সদ্ভাব বজায় রাখলে অনেক ক্ষেত্রেই তারা আপনার প্রতিযোগীর বদলে সহযোগীতে রূপান্তরিত হয়। আর যেটি আপনাকে কর্মক্ষেত্রে চনমনে আর স্বাভাবিক রাখতে সাহায্য করে।

পরিপক্ব মানিয়ে নিতে

কাজের জায়গায় যত তাড়াতাড়ি আপনি নিজেকে মানিয়ে নেবেন কাজের উপরের চাপ তত আপনার কাছে কম হতে থাকবে। যে চেয়ারটায় বসে আপনি কাজ করবেন সেটি যদি আপনার কাছে আরামদায়ক না মনে হয় তাহলে আপনি যেমন স্বস্তিতে বসে কাজ করতে পারবেন না ঠিক একইভাবে কর্মস্থলকে মানিয়ে নিতে না পারলে আপনি কাজের চাপ এড়িয়ে কাজ করতে পারবেন না।

সকালবেলার পাখি

১০ থেকে ২০ মিনিট দেরি করে কর্মক্ষেত্রে পৌঁছানো আপনাকে কাজের চাপে যেমন বিপর্যস্ত করে তুলতে পারে, ঠিক একইভাবে সময়মতো কাজের জায়গায় যেতে পারলে আপনার সারা দিনের কাজের চাপ অনেকটাই আপনার নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তাই সকালবেলা কর্মক্ষেত্রে সময়মতো পৌঁছানোর চেষ্টা করুন।

কাজ হোক সাধ্যের মধ্যে

কর্মক্ষেত্রে এমন অনেক কাজ থাকে যেগুলো আমাদের দ্বারা সম্পূর্ণ করা সম্ভব হয়ে উঠে না। সেক্ষেত্রে এমন কোনো কাজের দায়ভার নিতে যাবেন না, যা আপনার দ্বারা করা সম্ভব নয়। কেননা এতে কেবল আপনার কাজের চাপই বাড়বে, কাজের কাজ কিছুই হবে না।

শরীরের নাম মহাশয়

কাজের চাপ কমিয়ে আনতে আপনার নিজের শরীরের প্রতি যত্নবান হওয়া ভীষণ দরকার। প্রতিদিন ঠিকমতো ঘুমানো, পর্যাপ্ত পুষ্টিকর খাবার গ্রহণ করা আর নিজের আত্মবিশ্বাস একটু একটু করে বাড়িয়ে তোলা- এ কাজগুলো আপনাকে শারীরিকভাবে ফিট রেখে আপনার কর্মক্ষেত্রের কাজের চাপ মানিয়ে নিতে অনেকটাই ভূমিকা রাখে।

Collected From Jugantor



Related Posts

image

ফ্রিল্যান্সিং শুরুর আগে যা জানার দরকার

20/04/2026

Career Advice

বাংলাদেশসহ বিশ্বজুড়ে বিপুল সংখ্যক বেকার মানুষের কর্মসংস্থানের চাহিদা অনেক অংশে কমিয়েছে ফ্রিল্যান্সিং ও আউটসোর্সিং। এটি এমন একটি পেশা যেখানে অন্যান্য প্রতিষ্ঠানের মতো কাজ করার ক্ষেত্রে কোনো ধরাবাঁধা সময় নেই। আপনার যখন ইচ্ছ

image

ক্যারিয়ার বদলে দেবে যেসব দক্ষতা

20/04/2026

Career Advice

বর্তমানে চাকরির বাজারে ডিগ্রির পাশাপাশি বেশ কিছু দক্ষতার প্রয়োজন হয়। সময়ের সঙ্গে তাল মিলিয়ে চলতে দক্ষতাই এখন ক্যারিয়ার সাফল্যের অন্যতম মাপকাঠি। ভালো ক্যারিয়ারের জন্য কিছু গরুত্বপূর্ণ কোর্স এর প্রয়োজন রয়েছে।

image

ছাত্র অবস্থায় ইন্টার্নশিপের গুরুত্ব

19/04/2026

Career Advice


Do you Need Any Help?