Facebook Youtube Twitter LinkedIn
Job Life

ভালো কর্মজীবীরা চাকরি বেশি বদলায় কেন?

image

বর্তমানে চাকরি বদলানোর ঘটনা অনেক বেড়ে গেছে। শুধু বাংলাদেশে নয়, এমনটা দেখা যাচ্ছে সারা পৃথিবীতে। বিশেষ করে একটি অফিসের সবচেয়ে ভালো কর্মজীবী দ্রুত চাকরি ছেড়ে যাচ্ছেন। প্রতিষ্ঠান কর্তৃপক্ষ অনেক চেষ্টা করেও তাদের রাখতে পারেন না। ফলে ক্ষতি হয় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের।

একজন দক্ষ কর্মজীবী বিভিন্ন কারণে অফিস ছেড়ে যান। বিশেষ কিছু কারণ আছে যেগুলো তাকে চাকরি বদলাতে বাধ্য করে। তেমনই কিছু কারণ হলো-

উৎসাহ না দেয়া

সব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তাদের কর্মীদের উৎসাহ দেয় না। বেশিরভাগ সময় ভালো কাজের স্বীকৃতি দেয়া না হলে সেই কর্মী তার কাজে আগ্রহ হারিয়ে ফেলেন। প্রতিনিয়ত এরকম চলতে থাকলে ভালো ও দক্ষ কর্মজীবীরা চাকরি বদল করতে বাধ্য হন। পাশাপাশি কোনও সহকর্মী বা ‘বস’ এর সাথে খারাপ সম্পর্কের কারণেও এমনটি হতে পারে।

কাজের বাজে পরিবেশ

কোনও অফিসে কাজের পরিবেশ ভালো না হলে দক্ষ কর্মজীবীরা সেখানে থাকতে স্বাচ্ছন্দ্যবোধ করেন না। এমনকি প্রতিষ্ঠান খুব নামকরা হলেও শুধু কাজের পরিবেশের কারণে চাকরি ছেড়ে যান তারা। পরবর্তীতে দেখা যায়, শুধু ছেড়ে যাওয়া এমন কয়েকজন দক্ষ কর্মীর কারণে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পিছিয়ে পড়তে হয়। এ কারণে সচেতন প্রতিষ্ঠান কর্তৃপক্ষ সবসময় কাজের পরিবেশের প্রতি নজর দেয়।

ক্যারিয়ারের উন্নতি না দেখা

কোনও ভালো ও দক্ষ কর্মজীবী কোনও চাকরিতে তার ভবিষ্যৎ উন্নতির সম্ভাবনা না দেখলে স্বাভাবিকভাবেই ওই চাকরি ছেড়ে যান। এজন্য ভালো কর্মীদের সবসময় গুরুত্ব দিতে হয়, তাদের বিভিন্ন সুবিধা দিতে হয়।

কাজে একঘেয়েমি

কাজ করার সময় একজন কর্মজীবীর মধ্যে একঘেয়েমি চলে আসলে ওই চাকরিতে তিনি বেশিদিন থাকবেন না বলে ধরে নেয়া যায়। এছাড়া তিনি যদি মনে করে করেন তার মেধা বা দক্ষতা কোনও কাজে লাগছে না, তাহলেও দ্রুত চাকরি বদলাবেন। এজন্য কর্মীকে সবসময় স্বাধীনতা দিতে হয়, তার নিজের মতো কাজ করতে দিতে হয়। মনে রাখতে হবে, একজন দক্ষ কর্মী দারুণ সব কাজ করতে সক্ষম যার মাধ্যমে হয়তো পুরো প্রতিষ্ঠানই বদলে যেতে পারে।
Collected From Rtvonline



Related Posts

image

What U.S. Employers Value Most in Your Communication

15/09/2026

Job Life

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

What to Expect When Landing Your First Remote Role

15/09/2026

Job Life

Landing your first remote role is an exciting milestone, but the first few weeks can feel like learning a new language. Your daily routine, the way you interact with your team, and even your workspace will probably be qui

image

অফিসে দ্রুত উন্নতি করতে চান? এই মন্ত্রগুলি চোখ বন্ধ করে অনুসরণ করে চলুন…

15/09/2026

Job Life

কলেজ বা বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পার করে অনেকেই বর্তমানে প্রস্তুতি নিচ্ছেন কর্মজীবনে পা রাখার। চাকরি শুরু করার আগে অনেকেই বুঝতে পারেন না যে কোন ধরনের চাকরি বেছে নেবেন বা কোন বিষয়ে তাঁর ঝোঁক বেশি। কর্মজীবনের শুরুতেই যদি য


Do you Need Any Help?