Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

কাজের মধ্যে হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন

image

অফিসে কাজ করতে করতে হঠাৎ শুরু হলো মাথাব্যথা। খারাপ লাগলেও কাজ বন্ধ করেতো ঘুমানোর সুযোগ নেই, এদিকে মাথার ব্যথায় অবস্থা নাজেহাল। কী করবেন বুঝে উঠতে পারছেন না? এরকম পরিস্থিতিতে খানিকটা আরাম পাবেন কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে।

হঠাৎ মাথাব্যথা হলে যা করবেন-

অনেক সময় শরীরে পানির অভাব হলে মাথাব্যথা শুরু হয়। সমীক্ষায় দেখা গেছে, পানি খাওয়ার আধ ঘন্টার মধ্যেই কাজ হতে শুরু করে। ধীরে ধীরে কমতে থাকে মাথাব্যথা। এই সমস্যা এড়াতে মাঝেমাঝে পানি তো খাবেনই, সঙ্গে এমন কিছু ফল খান, যাতে পানির পরিমাণ বেশি।

মাথাব্যথার সময়ে প্রদাহ কমাতে ঠান্ডা সেঁক কাজে লাগতে পারে। কাপড়ে বরফ মুড়িয়ে নিতে পারেন অথবা সেঁক দেওয়ার পানি ভর্তি পাউচ থাকলে তো খুবই ভালো। তা দিয়ে মাথা ও ঘাড়ের চারপাশি চেপে চেপে সেঁক দিন। অল্প সময়ের মধ্যে প্রদাহ কমবে, আরামও পাবেন।

মাথার যন্ত্রণায় আদা চা-ও খেতে পারেন। আদা এবং চা, দুইটি জিনিসেই অ্যান্টি-অক্সিড্যান্ট এবং প্রদাহ কমানোর উপাদান থাকে। ২৫০ মিলিগ্রাম আদাগুঁড়ো দিয়ে চা খেলে কিছু ক্ষণের মধ্যেই মাথাব্যথা কমে। মাথাব্যথা থেকে অনেকের বমিভাব, গা গোলানোর মতো সমস্যা দেখা দেয়। আদা সে সব অস্বস্তিও কমাতে পারে।


Collected From Rtvonline



Related Posts

image

কম্পিটেন্সি বেজড বিসিএস ভাইভায় মানসিক বুদ্ধিমত্তার প্রকাশ করবেন যেভাবে

26/08/2026

Career Advice

আগের তিন পর্বে কম্পিটেন্সি বেজড ইন্টারভিউয়ের ধারণা, ‘স্টার’ (STAR) মেথডের ব্যবহার এবং ভাইভা বোর্ডের অনুপ্রশ্ন সামলানোর কৌশল নিয়ে আলোচনা করা হয়েছে।

image

5 Courses Every Remote Worker Should Take

18/08/2026

Career Advice

Humans often look for ways to become a better version of who they were yesterday. Life remains exciting with everything we get to learn, implement, execute, and ultimately achieve. Sim

image

5 Things Employers Secretly Look for in Remote Hires

18/08/2026

Career Advice

You’ve applied to countless remote jobs, but the rejection emails keep rolling in. Is there something you’re missing? How can you pull a rabbit out of the hat to get the job? Employer, please notice me!


Do you Need Any Help?