Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

নতুন চাকুরী ভালো লাগছে না? কি করবেন?

image

নতুন চাকরী শুরু করেছেন, কিন্তু কিছুতেই খাপ খাইয়ে নিতে পারছেন না। কি করবেন?

আমাদের প্রকৃতিই এমন যে আমরা সহজে পরিবর্তন মেনে নিতে পারিনা, কিন্তু প্রতিদিন বদলাচ্ছে আমাদের কাজের পরিবেশ, উন্নয়ন তখনই সম্ভব যদি পরিবর্তন এর সাথে খাপ খাইয়ে নিয়ে সামনে এগিয়ে যেতে পারি।

নতুন কাজ শিখতে, কলিগ দের সাথে মিশতে অথবা বিজনেস কিভাবে কাজ করছে বুঝে নিতে একটু সময় লাগতেই পারে সব গুলোতেই। কিন্তু নিজেকে একবার প্রশ্ন করুন তো, আপনি কি আসলে নতুন কোম্পানিতে খাপ খাইয়ে নিতে সমস্যা অনুভব করছেন কিনা, নাকি নিজের নতুন কাজটাকেই পছন্দ করতে পারছেন না?

খুঁজে বের করুন সমস্যা টা আসলে কোথায়ঃ

আগে ভাবুন আপনার সমস্যা আসলে কোন ক্ষেত্র নিয়ে-

নতুন মানুষ?

কোম্পানি কালচার?

নাকি যে প্রক্রিয়ায় কাজ হচ্ছে?

সমস্যা এবং সমাধান খুঁজে বের করার সময় এটাও মাথায় রাখতে হবে যে নতুন এই চাকরী বা কাজ ভবিষ্যতে আপনাকে কতটা সুবিধা দিবে।

আপনি কি নতুন কিছু শিখছেন? কাজের প্রক্রিয়া বা টেকনলজি হয়ত একটু জটিল, কিন্তু একবার শিখে ফেললে কি আপনার জন্য ভবিষ্যতে ভাল দক্ষতা হিসেবে কাজে দিবে?

এমপ্লয়ার বা সুপারভাইজর এর সাথে কথা বলুনঃ

যদি নিজে সমাধান খুঁজে না পান, তবে সুপারভাইজর এর সাথে একটি ইনফরমাল মিটিং সেট করুন। আপনার সমস্যার গুলো কি পয়েন্ট হিসেবে তুলে ধরুন। কথা বলুন আপনার নিজের এবং এমপ্লয়ার এর জন্য কি সমাধান ভাল হবে তা নিয়ে।

চাকরী ছাড়বেন ভাবার আগেঃ

বেকার থেকে চাকরী খোঁজার থেকে চাকরীতে থেকে চাকরী খোঁজা সহজতর। যদি কিছুতেই মানিয়ে নিতে না পারেন, তবে আগে নতুন অন্য চাকরীর নিয়োগপত্র নিয়েই বর্তমান চাকরী ছাড়ুন। আগের কোম্পানিতে যদি সম্পর্ক ভাল থাকে, তাদের সাথে কথা বলে দেখুন। অনেক কোম্পানিতেই আগের কর্মী পুনরায় নিতে চায়। তবে যাই করুন, বর্তমান চাকরী ছাড়ার জন্যই শুধু যেকোন চাকরীতে ঢুকে যাবেননা।

আমরা সবসময়ই ভাবি দোষ কোম্পানির , উন্নতির জায়গা কিন্তু সবসময়ই থাকে।

নতুন কোম্পানিতে আপনি হয়ত মানিয়ে নিতে একটু সময় লাগবে, অথবা চাকরীটাই আপনার জন্য না ভেবে নিয়েছেন, যেটাই করুন, হুট করে কোন সিদ্ধান্ত না নিয়ে সবসময় চিন্তা করে সিদ্ধান্ত নিবেন।

মোঃ আরিফুল হাসান (পল্লব)

সিনিয়র এইচ আর এক্সিকিউটিভ, এ সি আই লিমিটেড।
Collected from 
Jagojobs.com



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?