Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

উদ্যোক্তা তৈরির প্রতিষ্ঠান ইভারসিটি

image

বেকার যুবকদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলার নানা উদ্যোগ নিয়ে এগিয়ে যাচ্ছে শিক্ষাবিষয়ক প্রশিক্ষণ প্রতিষ্ঠান ইভারসিটি৷ চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রতিষ্ঠিত ইভারসিটি গত ৭ মাসে বেকার যুবকদের সফল হওয়ার ভরসা ও আস্থা অর্জন করেছে৷ প্রতিষ্ঠানটি থেকে বিশ্বমানের প্রশিক্ষণ নিয়ে ইতোমধ্যে অনেকে সফল হয়েছেন। যাদের সফল হওয়ার চিত্র দেখে মানুষের আগ্রহ বাড়ছে প্রতিষ্ঠানটির দিকে।

তরুণ উদ্যোক্তা নাঈম সরকার, সহ প্রতিষ্ঠাতা সজল চৌধুরী, মেহেরাব সরকার অভি ও নাজমুল হাসান প্রতিষ্ঠিত ইভারসিটিতে আছে ৩ মাস ও ৬ মাস মেয়াদী রেকর্ড কোর্স, লাইভ ক্লাস, বিজনেস কোর্স, সফট স্কিল কোর্স। এছাড়াও আছে স্পেশাল ট্রেনিং এবং বিজনেস কোচিং। যাতে কর্পোরেট ট্রেইনার গোলাম সাদমানি ডন, জনপ্রিয় সিনদাবাদ ডট কমের সিইও কামরুল হাসান, ন্যাচেরালের ফাউন্ডার কোচ কাঞ্চন বিডিপ্রেনোয়ারের ফাউন্ডার এবং চাকরি খুজব নাকি দিবো গ্রুপের এডমিন সাজ্জাদ হোসেন, ডিজিটাল মার্কেটিং এজেন্সি কন্টিনটোর প্রতিষ্ঠাতা নাফিস কাউসার নিয়মিত ক্লাস নেন।

প্রতিষ্ঠানটি বলছে, বিশ্বের সাথে তাল মিলিয়ে যোগ্যতা অর্জন করার কোনো বিকল্প নেই। সেই বাস্তবতা মাথায় রেখেই এভারসিটি প্রতিষ্ঠা। যাতে উপকৃত হবে যুব গোষ্ঠী৷ যা দেশকে এগিয়ে নেবে আরও অনেক দূর।

bhorerkagoj



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?