Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

খুকি বেগমের স্বনির্ভর হওয়ার কাহিনী

image

খুকি বেগম ঝিনাইগাতী উপজেলার দক্ষিণ ঝিনাইগাতী গ্রামে এক দরিদ্র পরিবারে জন্ম গ্রহণ করেন। মাত্র ১৬ বছর বয়সে একই গ্রামের নুরুল ইসলামের সাথে তার বিয়ে হয়। স্বামীর জমি-জমা নেই বললেই চলে। নূরুল ইসলাম দর্জি কাজের পাশাপাশি দিন মজুর হিসেবেও কাজ করেন। তার স্বল্প আয়ে দু’বেলা দুমুঠো পেটের ভাত জুটানো দুরুহ ছিল। দিন যেতে থাকে। সংসারে আসে ৩টি সন্তান। বাড়তে থাকে অভাব-অনটন। দারিদ্র্যের কষাঘাতে তিনি যখন জর্জরিত, ঠিক তখনই ২০১২ সনে একদিন পল্লী প্রগতি প্রকল্পের মাঠ সংগঠক চিনু রানী রায় এর সাথে তার পরিচয় হয়। তার দুঃখের কাহিনী শুনে চিনু রানী তাকে প্রকল্পের সদস্য হতে পরামর্শ দেন। পরামর্শ মতে ২০১২ সনে ঝিনাইগাতী দক্ষিণ মহিলা দলের সদস্য হন এবং ঐ বৎসরেই ক্ষুদ্র ব্যবসা খাতে ৭০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। এ টাকার কিছু অংশ দিয়ে তিনি ছিট কাপড় কিনে তার দোকানে বিনিয়োগ করেন এবং বাকী টাকা দিয়ে হাঁস মুরগী কিনে তা পালন করতে থাকেন। হাঁস মুরগীর ও ডিমের বিক্রিত টাকা দিয়ে তিনি নিয়মিত কিস্তি পরিশোধ ও সঞ্চয় করেন। ব্যবসার আয় দিয়ে ছেলে মেয়েদের লেখাপড়াসহ সংসার চালান। তিনি সম্পুর্ণ ঋণ পরিশোধ করে ৩য় দফায় ২০১৫ সালে আবার ১১,০০০/- টাকা ঋণ গ্রহণ করেন যা দিয়ে তিনি একটি বকনা গাভী ক্রয় করেছেন। বর্তমানে তার ২টি গরু ও ১টি ছাগল আছে যা দিয়ে তিনি ভবিষ্যতে খামার করার স্বপ্ন দেখেছেন। তাঁর সন্তানেরা সবাই বিভিন্ন লেখাপড়া করছে। বর্তমানে তার সংসারে অনেকটাই স্বচ্ছলতা এসেছে। তিনি উন্নত জীবনের স্বপ্ন দেখছেন।
কথাগুলি বলতে বলতেই তার চোখে অশ্রু নেমে এলো। আর এ অশ্রুই ভবিষ্যতে বিত্তহীন থেকে মধ্যবিত্ত পরিবারের স্বপ্নে বিভোর করেছে তাকে। ইতোমধ্যে তিনি বাড়ীতে উন্নত স্যানিটেশনের ব্যবস্থাসহ বাড়ীর অবকাঠামো অনেক সুন্দর করেছেন। তাঁর এ সাফল্যের জন্য তিনি বিআরডিবি’র নিকট কৃতজ্ঞ। বিআরডিবি’র মাধ্যমে তার মত অসহায় পরিবারের ভাগ্যের উন্নয়ন ঘটুক তিনি এই প্রত্যাশা ব্যক্ত করেন।

Collected from Brdb



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?