Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

দারিদ্র্য জয়ী নাছিমা বেগম সফলতার গল্প

image

নরসিংদী জেলার পলাশ উপজেলার বাসিন্দা নাছিমা বেগম। তার স্বামী একজন সামান্য দোকানের কর্মচারী। শ্বশুর-শ্বাশুরীসহ ৪ জনের সংসারে তিনি স্বামীর অল্প আয়ে দারিদ্র্যর করাল গ্রাসে বন্দী হয়ে কোন রকম দিনাতিপাত করতেন। অভাব যেন তাদের নিত্য সঙ্গি। স্বামীর পাশাপাশি আয় রোজগার করে আত্মনির্ভরশীল হওয়ার স্বপ্ন নাছিমা বেগমের বহুদিনের। কিন্তু এ জন্য প্রয়োজন অর্থের। কোথায় পাবেন তিনি অর্থ? এমনি যখন আবস্থা তখন একদিন তিনি পরিচিত হন বিআরডিবি’র মহিলা উন্নয়ন অনুবিভাগ (মউ) এর মাঠ সংগঠক প্রণীতা রাণী  দত্তের সঙ্গে। মাঠ সংগঠকের পরামর্শে উদ্বুদ্ধ হয়ে ১৯৯৮ সালে  নাছিমা ২০ জন সদস্য নিয়ে মধ্য পলাশ মহিলা সমবায় সমিতি গঠন করেন এবং তিনি দলের ম্যানেজার নির্বাচিত হন। এরপর বিআরডিবি হতে দর্জি বিদ্যার উপর তিনি প্রশিক্ষণ গ্রহন করেন। তিনি ঐ বছর বিআরডিবি’র “মউ” হতে প্রথমে ৫০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। ঋণের অর্থ দিয়ে তিনি একটি সেলাই মেশিন  ক্রয় করেন। সেলাই কাজ করে তিনি নিয়মিত সাপ্তাহিক কিস্তি পরিশোধ করেন এবং শেয়ার-সঞ্চয় জমা করেন। পরবর্তীতে আরো দফায় দফায় ঋণ গ্রহণ করে সেলাই কাজের পাশাপাশি বিদেশী প্রজাতির শোভা বর্ধনকারী বিভিন্ন প্রজাতির পাখি পালন করেন। পাখি বিক্রি থেকে তার মাসিক আয় হত ১২,০০০/- টাকা। 

নাছিমা বেগম তার অবস্থার বেশ উন্নতি করতে সক্ষম হয়েছেন। বর্তমানে বাড়ীতে স্বাস্থ্য সম্মত পায়খানা ও বিশুদ্ধ পানির নলকূপ স্থাপন করেছেন। বাড়ীর ছাদে তিনি বিভিন্ন ফলের গাছ লাগিয়ে পরিবারের চাহিদা মেটাচ্ছেন এবং বাজারজাত করে বেশ সফলতা অর্জন করেছেন। এছাড়াও তিনি তার স্বামীকে শাড়ী-কাপড়ের ব্যবসা করার জন্য একটি দোকান কিনে দিয়েছেন। নিজের এবং স্বামীর আয় দিয়ে তাদের সংসারে এখন স্বচ্ছলতা এসেছে। নিজের কর্মতৎপরতা, অধ্যাবসায়, চেষ্টা আর কঠোর অনুশীলনে তিনি সাফল্যের যে স্বাক্ষর রেখেছেন তা সত্যই অনুকরণীয়। বিআরডিবি’র সহযোগীতায় দারিদ্র্যতাকে জয় করে নাছিমা বেগম এখন বনায়ন, পরিবার পরিকল্পনা, গনশিক্ষা এবং বিভিন্ন সামাজিক কার্যক্রমে অংশগ্রহন করেছেন।

 Collected from brdb



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?