Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

আত্মনির্ভরশীল গোলাম মোস্তফার সফলতার গল্প

image

রাজশাহী জেলাধীন বাঘা উপজেলার কলাবাড়ীয়া দক্ষিণপাড়া গ্রামের গোলাম মোস্তফা পেশায় ছিলেন একজন দিনমজুর। স্ত্রী সন্তানসহ ৫ জনের সংসার তার একার আয়ে চালাতে গিয়ে তিনি চোখে অন্ধকার দেখতেন। তার নিজের চাষযোগ্য কোন জমি ছিল না। তিনি ১৯৯৫ সালের নভেম্বর মাসে বিআরডিবি’র পল্লী দারিদ্র্য সমবায় প্রকল্প (বর্তমানে আরএলপি) সমিতির সদস্য হন। ২৫ জনের সমিতিতে তিনি সমিতির ম্যানেজার নির্বাচিত হন। তার যোগ্য নেতৃত্বে সমিতির কার্যক্রম সফলভাবে এগিয়ে চলে। তিনি বিভিন্ন আয়বৃদ্ধিমূলক কর্মকান্ড বাস্তবায়নের উপর প্রশিক্ষণ নেন। সমিতির ঋণ গ্রহনের যোগ্যতা অর্জন করলে তিনি মুরগী পালনের জন্য ১ম বার ৪,০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। প্রথম বছরেই তিনি ঋণ পরিশোধ করে ৩০০০/- টাকা লাভ  করেন। এভাবে তিনি ১৮ বছরে ১,৭০,০০০/- টাকা ঋণ গ্রহণ করে তা যথানিয়মে পরিশোধ করেন। বর্তমানে তার খামারে ২,০৭৩ টি মুরগী আছে। তাছাড়া তিনি ২টি বিদেশী গাভী ক্রয় করেছেন। বর্তমানে তার মুরগীর খামার ও গাভীর দুধ বিক্রি করে মাসে আয় হয় প্রায় ২০,০০০/- টাকা। তার তিন ছেলে মেয়ে সবাই লেখা করছে। ২০০১,২০১০ এবং ২০১৩ সালে তিনি বিনা প্রতিদ্বন্দিতায় বাঘা ইউসিসিএলিঃ এর চেয়ারম্যান নির্বাচিত হন। সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার কারনে বর্তমানে তিনি স্থানীয় মাদ্রাসার গর্ভনিং বডির সদস্য নির্বাচিত হয়েছেন। বিআরডিবি’র সার্বিক সহযোগীতায় এখন তিনি আর্থিকভাবে স্বচ্ছল এবং সামাজিকভাবে প্রতিষ্ঠিত হয়ে সুখী জীবনযাপন করছেন। 
 Collected from brdb



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?