Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

এক সংগ্রামী নারী সাহানার সফলতার গল্প

image

সাতক্ষীরা জেলার আশাশুনি উপজেলা সদরের বাসিন্দ সাহানা বেগম।। দরিদ্র পরিবারের বেকার যুবক আঃ রশিদের সাথে তার বিয়ে হয়। খুবই আর্থিক কষ্টে তাদের দিন কাটে। ইতোমধ্যে সাহানার কোল জুড়ে আসে একটি ছেলে ও একটি মেয়ে। সংসারের খরচ বাড়লেও, আয় বাড়েনি। এমতাবস্থায় সামান্য কিছু দিয়ে হলেও স্বামীকে সাহায্য করতে চায় সাহানা। সাহানা ভাবে, আশাশুনি বাজারের উপর সাহানার স্বামীর একটা ভাঁঙ্গা দোকান আছে। কিছু নগদ টাকা হলে দোকানটি চালানো যায়। কিন্তু কে দেবে এই নগদ টাকা। ইতোমধ্যে সদাবিক প্রকল্পের মাঠ সহকারী নুরুন্নাহারের সাথে পরিচয় হয় সাহানার। নুরুন্নাহারের পরামর্শ মতে ২০০৫ সালে প্রতিবেশী ২০ জন বিত্তহীন মহিলাকে নিয়ে গঠন করেন “আশাশুনি দক্ষিণ পাড়া বিত্তহীন মহিলা দল”। তিনি ঐ দলের ম্যানেজার নিযুক্ত হন। ঐ বছর এই দলের মাধ্যমে বিআরডিবি’র সমন্বিত দারিদ্র্য বিমোচন কর্মসূচি হতে তিনি ১০,০০০/- ঋণ গ্রহণ করেন। ঐ টাকা দিয়ে দোকানটি মেরামত করে সামান্য মালামাল নিয়ে ব্যবসা শুরু করেন সাহানা। এতে তার প্রতিদিন আয় হতো ৪০০ থেকে ৫০০ টাকা পর্যন্ত। ঘুরতে শুরু হয় সাহানার ভাগ্যের চাকা। ঋণের কিস্তি পরিশোধ এবং সংসারের টুকিটাকি খরচ করেও বছর শেষে তার পুজিঁ দাঁড়ালো ২৫,০০০/- টাকা। সাহানা এ পর্যন্ত সদাবিক প্রকল্প থেকে তিনবার ঋণ নিয়েছেন। সর্বশেষ ২০১৫ সালে গৃহীত ঋণের পরিমান ৩০,০০০/-টাকা। দলে তার নিজস্ব সঞ্চয় জমার পরিমান ৭,১০০/- টাকা। দোকানদারির পাশাপাশি অতিরিক্ত আয়ের জন্য গরু, ছাগল, হাঁস, মুরগী পালন করেন সাহানা। বর্তমানে তাদের ২টি গরু, ৪টি ছাগল, ৫টি রাজহাঁস,৬ টি পাতিহাঁস,এবং ছোট বড় ২০টি মুরগী আছে। ঘরের পাশেই আছে একটি ছোট সবজি বাগান। স্বচ্ছল সংসারে স্বামী সন্তান নিয়ে সুখে জীবন কাটছে সাহানার । ছেলে-মেয়ে দুটি স্কুলে পড়ছে, ক্রমেই ব্যবসার প্রসার ঘটছে। তারা স্বামী-স্ত্রী দুজনই বিআরডিবি’র নিকট কৃতজ্ঞ। 
 
Collected from brdb



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?