Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

সফল সমবায়ীর ফিরোজ মিয়ার সাফল্য কথা

image

মুন্সিগঞ্জ জেলার লৌহজং উপজেলাধীন বৌলতলী ইউনিয়নভূক্ত নওপাড়া গ্রামের একটি দরিদ্র পরিবারে ফিরোজ আলম মিয়ার জন্ম। আর্থিক অস্বচ্ছলতার মধ্যেই ১৯৭৫ সালে তিনি এসএসসি পাস করেন।  আর্থিক দৈন্যতার কারনে পড়ালেখা চালিয়ে যেতে না পারায় তিনি ১৯৭৮ সালে নওপাড়া গ্রামে ২০ জন কৃষক নিয়ে “নওপাড়া কৃষক সমবায় সমিতি” গঠন করেন। অতঃপর তিনি বিআরডিবি হতে প্রশিক্ষণ ও প্রশিক্ষণোত্তর ঋণ নিয়ে কৃষিকাজে বিনিয়োগ করেন। বর্তমানে আবর্তক কৃষি তহবিল হতে ঋণ গ্রহণ করে তিনি কৃষি কাজের পাশাপাশি নিজ পুকুরে মাছ চাষ করছেন। বর্তমানে তার  ৪ বিঘা কৃষি জমি ও ২ বিঘা মাছ চাষের একটি পুকুরসহ মূলধনের পরিমাণ ৮ লক্ষ টাকা আছে। মাছ চাষ ও কৃষিকাজ হতে তার বার্ষিক আয় প্রায় ৩,৫০,০০০/- টাকা। তার দুই ছেলে ও এক মেয়ে। তারা সকলে কলেজে ও বিশ্ববিদ্যালয়ে অধ্যায়নরত। তিনি এলাকার একজন সফল কৃষক ও মৎস্যজীবি হিসেবে পরিচিত। তিনি এলাকায় বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে জড়িত থেকে আর্থ- সামাজিক উন্নয়নে বলিষ্ট অবদান রাখছেন। ফিরোজ মিয়া বর্তমানে একজন স্বচ্ছল সমবায়ী। তার এই সফলতার জন্য তিনি বিআরডিবি’র প্রতি চিরকৃতজ্ঞ।
Collected from brdb



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?