Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

দেবলা রানীর সফলতার কাহিনী

image


সাতক্ষীরা জেলার কালীগঞ্জ উপজেলার তারালী ইউনিয়নের পূর্ব তেতুলিয়া গ্রামের এক দরিদ্র মহিলা দেবলা রানী ঘোষ, স্বামী অনিল মন্ডল। যার ২ শতক বসত ভিটার জমি ছাড়া আর কিছুই নেই। কোন রকম দুবেলা দুমুঠো খেয়ে বেঁচে আছে। এহেন পরিস্থিতিতে দেবলা রাণী অতিরিক্ত আয়ের সন্ধান করতে থাকে। লোকমুখে তিনি বিআরডিবি’র “দরিদ্র মহিলাদের জন্য সমন্বিত পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের” কথা জানতে পারেন। পরে প্রকল্পের কর্মকর্তার পরামর্শে ২০১৪ সালে ১৮ জন সদস্যের একটি দল গঠন করেন এবং প্রকল্পের নীতিমালা অনুযায়ী সকল সদস্য বিভিন্ন বিষয়ে প্রশিক্ষন গ্রহণ করেন।
প্রশিক্ষণ শেষে দেবলা রানী প্রথম পর্যায়ে ১০,০০০/- টাকা ঋণ গ্রহন করে পরিবারের সদস্যদের নিয়ে কাকড়া চাষ শুরু করেন। কাকড়া চাষ ব্যাপক লাভজনক হওয়ায় প্রথম বছর তার পরিবারের যাবতীয় খরচ বাদে বছরে ৪৮,০০০/- টাকা লাভ হয়। তিনি এই টাকা দ্বারা নিয়মিত সঞ্চয় ও কিস্তির টাকা পরিশোধ করে পুনরায় ২০১৫ সালে ১৫,০০০/- টাকা ঋণ গ্রহণ করেন। এই টাকা এবং পূর্বের লাভের টাকা দিয়ে কাকড়া চাষের আরও প্রসার ঘটান। বর্তমানে তার মাসিক আয় ৬০০০/- হতে ৭০০০/- টাকা এবং বছর শেষে মূলধন গঠন হয়েছে প্রায় এক লক্ষ টাকা। কাকড়া চাষে দেবলা রানীর সফলতা দেখে সমিতির অন্যান্য সদস্যরাও কাকড়া চাষে উদ্বুদ্ধ হয়ে প্রকল্প থেকে ঋণ গ্রহণ করেছেন।
 

 বর্তমানে দেবলা রানীর সংসারে স্বচ্ছলতা ফিরে এসেছে। তিনি বাড়ীতে স্বাস্থ্যসম্মত পায়খানা ও বিশুদ্ধ পানির জন্য নলকূপ স্থাপন করেছেন। বাড়ীর চারপাশে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপন করেছেন। স্বামী সন্তানদের নিয়ে দেবলা রানী এখন সুখে শান্তিতে দিন যাপন করছেন। বিআরডিবি’র প্রশিক্ষণ ও ঋণ সহায়তার ফলে তার পরিবার আজ সুখী। তাই তিনি বিআরডিবি’র নিকট চিরকৃতজ্ঞ।
 
Collected from brdb



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?