Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

জীবনে কষ্ট পেয়েছেন, ব্যর্থ হয়েছেন? তাহলে সুশান্ত পালের এই লেখাটি আপনার জন্য!

image

জীবনে বার বার কষ্ট পেয়েছেন, প্রতারিত হয়েছেন, ব্যর্থ হয়েছেন, নিজেকে ভীষণ মূল্যহীন মনে হয়েছে ? তাহলে এই লেখাটি আপনার জন্যই ।। লেখাটি পড়ুন এবং মেনে চলুন …দেখুন, চোখের পলকে কেমন বদলে যেতে শুরু করেছে আপনার জীবন।।
১) সবাইকে সব সময় সব কিছু বলা বন্ধ করুন। তা সে যত আপন মানুষই হোক না কেন? কেননা নিজের কস্ট, দুর্বলতা প্রকাশ করা মানে ওই আপন জনের কাছ থেকে কস্ট পাওয়ার জন্য আরেকটা বাঁশঝাড় তৈরি করা।

২) নিজেকে অন্যদের সাথে তুলনা বন্ধ করুন।৷
৩) কে আপনাকে নিয়ে কী ভাবল সেটা নিয়ে চিন্তা করা একদম বাদ দিন।৷
৪) অপেক্ষা বন্ধ করে যা করার সেটা নিজেই করে ফেলুন। বিষয় যাই হোক না কেন …… যা বলতে চান, যা করতে চান সেটা করে ফেলুন ৷৷
৫) প্রিয় মানুষ-টিকে সন্দেহ করা বন্ধ করুন। নিজের ক্ষমতার ওপরেও সন্দেহ রাখবেন না।৷
৬) নিজের জন্য করুন, অনুভব করার বিষয়টি বাদ দিন। আপনি যেমন আছেন, চমৎকার আছেন। নিজেকে নিয়ে কষ্ট পাবেন না।৷
৭) একা একা বিষণ্ণ হয়ে থাকার অভ্যাসটা বদলে ফেলুন।

৮) অপরাধ বোধে ভোগা, কোন কারণে নিজেকে দোষী ভেবে দোষারোপ করতে থাকার ব্যাপারটিও বাদ দিন। অন্যায় আমরা সকলেই করি। পুরনো অন্যায় নিয়ে নিজেকে নতুন বছরে কষ্ট দেবেন না ।।
৯) নিজেই নিজের ক্ষতি করবেন না। আপনার শরীর ও মনের ক্ষতি হয়, এমন কাজ-গুলো বাদ দিন এখন থেকেই।৷
১০) জীবনে টাকাই সব, এমন ভাবনাও বাদ দিন। টাকার চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ সুখী হওয়া, এই কথায় মন দিন।
১১) কারো বা পরিস্থিতি-র চাপে পড়ে সিদ্ধান্ত নেয়া ত্যাগ করুন। সেটাই করুন, যেটা করতে আপনার মন ও মস্তিষ্ক সমর্থন দেয়।৷

১২) জীবনের সব কিছুকে প্রতি-যোগিতা ভাবা বাদ দিন। একটাই জীবনে, ইঁদুর দৌড়ে সময় নষ্ট করার মানে নেই। নিজের কাজ মন দিয়ে করতে থাকুন, সফলতা অবশ্যই পাবেন।।
১৩) সর্বদা “ হ্যাঁ ” বলার অভ্যাস বাদ দিন। নিজের প্রয়োজনে অন্যকে “ না ” বলতে শিখুন।৷
১৪) জীবনে সবকিছু পারফেক্ট হতে হবে। প্রথম চেষ্টাতেই সফল হতে হবে এমনটা ভাববেন না ৷৷
১৫) অন্যের অন্ধ অনুকরণ করা বন্ধ করুন।৷
Collected from worthytalk



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?