Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

একটি চেয়ার আপনার অপেক্ষায়

image

ছোটবেলায় একটা কথা খুব শুনতাম- কৃষকের ছেলে কৃষক, ড্রাইভারের ছেলে ড্রাইভার, মুচির ছেলে মুচি হয়। কথাটার গ্রহণযোগ্যতা এখন আর নেই। এখন আর চায়ের দোকানদারের ছেলে চায়ের দোকানদার হয় না! রিকশাওয়ালার ছেলে রিকশার প্যাডেল ঘুরায় না। রিকশাওয়ালার ছেলেও এখন বিমান ঘুরায়!

নিয়ম বদলে গেছে। সমাজ বদলে গেছে। সভ্যতার নগরপৃষ্ঠে চড়ে মানুষ নিজেকে তৈরি করতে শিখে গেছে। ব্যবচ্ছেদটা বেড়ে গেছে। আধুনিক হয়েছি আমরা। এখন আর কাউকে পড়াশোনার জন্য গাছে বেঁধে মারতে হয় না। চারপাশের শ্রেণিভুক্ত মানুষগুলো জানান দেয়, আপনাকেও তাদের মতো হতে হবে!

এই জানানটা একজন চাষার ছেলেকে তৈরি করে একজন পরিপূর্ণ মানুষ হিসেবে। নিজেকে গড়ে তোলার জন্য কাড়ি কাড়ি টাকা লাগে না। চাষার ছেলেরাও এখন ভার্সিটির বারান্দায় সহপাঠী নিয়ে ঘোরাফেরা করে। কারণ তারা উন্নত হতে শিখেছে। পিছিয়ে পড়া মানুষগুলো তাদের দিকে তাকিয়ে দৌড়ায়!

একসময় অভাব শব্দটার সঙ্গে পড়াশোনার একটা বন্ধুত্বের সর্ম্পক ছিলো। তবে এখন দিন বদলেছে। টাকার জন্য এখন কারো পড়া বন্ধ হয় না। একেবারে নিম্নমধ্যবিত্ত পরিবারের সন্তানরাও এখন বড় বড় ভার্সিটির সেরা ছাত্র। কারণ তারা নিজেদের তৈরি করে নিয়েছে!

অন্যরা যখন সফলতার গল্প বলবে তখন আর আপনি দৌড়ানোর শক্তি পাবেন না। তাই নিজেকে তৈরি করতে গিয়ে পেছনে তাকাবেন না। পেছনে তাকালেই পড়ে যাবেন। এগিয়ে গেলে হাত ধরার জন্য কেউ না কেউ প্রস্তুত আছে। শুধু সীমানাটা পেরিয়ে যেতে হবে। তাহলেই একটি চেয়ার আপনার অপেক্ষায়!


Copy From Jagojobs



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?