Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যাবহার এবং আপনার ক্যারিয়ারে এর বিরূপ প্রভাব

image

ডিজিটালাইজেশনের এই যুগে সোশ্যাল মিডিয়া ব্যাবহারের মাধ্যমে আমরা কর্মজীবনে বিভিন্নভাবে উপকৃত হচ্ছি, এর মাধ্যমে আমরা আমাদের নিজ নিজ সেক্টরের সফল ব্যক্তিদের সাথে নেটওয়ার্ক গঠনের একটা বিশাল সুযোগ পাচ্ছি। পারস্পরিক  অভিজ্ঞতা ও পরামর্শ বিনিময়ের মাধ্যমে নিজেদেরকে আরো সমৃদ্ধ করছি প্রতিনিয়ত। ফ্রেশাররা জব মার্কেট সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ন তথ্য, পরামর্শ, চাকুরির খবর পেতে পারে তাদের সিনিয়রদের কাছ থেকে। অন্যদিকে, সোশ্যাল মিডিয়ার যথেচ্ছা ব্যাবহার আপনার ক্যারিয়ারে ফেলতে পারে বিরুপ প্রভাব। তাই সচেতন হতে নিম্নলিখিত অভ্যাস গুলো পরিহার করুনঃ

১। আপনার জব অথবা বস সম্পর্কে অভিযোগঃ আপনি যখন আপনার জব অথবা বস সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে একটি নেতিবাচক মন্তব্য করবেন, তা মুহূর্তেই ছড়িয়ে পড়বে আপনার বন্ধু তালিকায় যুক্ত সকলের কাছে। আপনি হয়তো মনে করছেন আপনার বস আপনার বন্ধু তালিকায় নেই তাই আপনি নিরাপদ কিন্তু আপনার যে কোন সহকর্মী যে কোন সময় আপনার বস কে সেটি ফরোয়ার্ড করতে পারে যা আপনার চাকুরীর জন্য ক্ষতির কারন হতে পারে। শুধু বর্তমান জবের জন্য ক্ষতিকর তা নয়, এটি আপনার ভবিষ্যৎ জবের জন্যও ক্ষতির কারণ হতে পারে। অন্য আরেকজন নিয়োগকর্তা যখন দেখবে আপনি পুর্বে আপনার কোম্পানী সম্পর্কে সোশ্যাল মিডিয়াতে নেতিবাচক মন্তব্য করেছেন তখন উনারাও আপনাকে নিয়োগ দিতে উৎসাহ বোধ করবেন না, আপনি যত যোগ্যপ্রার্থীই হোন না কেন।

২। নিজের কোম্পানীর প্রোডাক্ট, নিয়মনীতি নিয়ে বিদ্রুপঃ নিজের কোম্পানীর কোন প্রোডাক্ট, নিয়মনীতি আপনার ভাল না ই লাগতে পারে তা আপনি যথাযথ বিভাগের কাছে অভিযোগ করেন উনারা ব্যাপার টা সংশোধন করার চেষ্টা করবেন, কিন্তু কোন অবস্থাতেই এই বিষয় গুলো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন না। আপনি হয়ত মনে করছেন সোশ্যাল মিডিয়া আমার একান্ত ব্যক্তিগত বিষয়, আমি যা ইচ্ছা পোস্ট দিতে পারি, কমেন্ট করতে পারি; কিন্তু আপনার এ ধারনা ভুল। সোশ্যাল মিডিয়া এখন আর নিছক ব্যক্তিগত বিষয় নয়। ডিজিটাল মার্কেটিং এখন ব্যবসার প্রচারের একটা বিশাল মাধ্যম। এখানে আপনার কোম্পানীর প্রতিদ্বন্দ্বীরা যেমন রয়েছেন তেমনি সম্মানিত ভোক্তারাও রয়েছেন। আপনার একটি বিরুপ মন্তব্যের কারনে ঐ কোম্পানীর ব্যবসার বিশাল ক্ষতি হতে পারে, মার্কেটে শেয়ারের দাম কমে যেতে পারে, আর এজন্য আপনি চাকুরী থেকে বহিস্কৃত হতে পারেন। কেননা,একজন কর্মী হিসেবে কোম্পানির প্রতি অনুগত থাকা আপনার নৈতিক দায়িত্ব।

৩।স্ট্যাটাস, কমেন্ট এবং ছবি পোস্ট করার ব্যাপারে শালীনতা বজায় রাখুনঃ সোশ্যাল মিডিয়াতে সংযত ভাবে স্ট্যাটাস দিবেন, কমেন্ট করবেন এবং অশালীন ও আপত্তিকর ছবি পোস্ট করা থেকে বিরত থাকবেন। কারন আজকাল কর্মী নিয়োগের সময় তাদের স্যোশাল মিডিয়ার প্রোফাইল যাচাই করা হয়। আপনার স্ট্যাটাস, কমেন্ট এবং ছবি থেকে আপনার ব্যক্তিত্ব, রুচি সম্পর্কে ধারনা পাওয়া যায় এবং আপনি কি পজিটিভ না নেগেটিভ মানসিকতার মানুষ সেটা বোঝা যায়।

পরিশেষে বলতে চাই, আমরা অবশ্যই স্যোশাল মিডিয়া ব্যবহার করব কিন্তু তার আগে এগুলো ব্যাবহারের এটিকেট গুলো ভালভাবে জেনে নিব।

Collected From Jagojobs



Related Posts

image

It’s May Already? 5 Skills You Should Be Learning Now

08/07/2026

Career Advice

Is it May already? Weren’t we celebrating New Year’s just the other day? Well, here we are, and the pressure builds as we get closer to the middle of the year and the end of the second quarter. It’s a he

image

What U.S. Employers Value Most in Your Communication

08/07/2026

Career Advice

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

চাকরিপ্রার্থী ও তরুণদের জন্য সফলতার ৫ ক্যারিয়ার পরামর্শ

30/06/2026

Career Advice

বর্তমানের দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল একটি ডিগ্রি বা গতানুগতিক কাজের অভিজ্ঞতা ক্যারিয়ারে বড় সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয়। বিশ্বজুড়ে কাজের ধরন এবং নিয়োগকর্তাদের চাহিদায় এসেছে ব্যাপক পরিবর্ত


Do you Need Any Help?