Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

শামস মলির উদ্যোক্তা হয়ে ওঠার গল্প

image

ইশরাত শামস মলি, একজন নারী উদ্যোক্তা। যার হাত ধরে কর্মসংস্থানের সুযোগ হয়েছে অসংখ্য নারীর। তবে হুট করেই তিনি উদ্যোক্তায় রূপান্তর হননি। এর পেছনে ছিলো অদম্য ইচ্ছে আর প্যাশন। এক বিকেলের আলাপে ওঠে এসেছিল তার পথচলার গল্প।

ইশরাত বর্তমানে ঢাকার অ্যাট্রায়েন্ট এবং কুমিল্লার আলভিরাস বিউটি কেয়ারের কর্ণধার। পাশাপাশি রয়েছে পারিবারিক ডেইরি ফার্ম। তিনি জানান, নারী উদ্যোক্তা হওয়ার পেছনে রয়েছে পারিবারিক সমর্থন। 


বর্তমানে পুরোদস্তর ব্যবসায়ী হলেও, ইশরাত শামস মলি একসময় হতে চেয়েছিলেন সামরিক বাহিনীর সদস্য। সেই অদম্য ইচ্ছে পূরণ না হলেও, একজন সেনা কর্মকর্তার মতো নিয়মানুবর্তিতাকে কাজে লাগিয়েছেন নিজের ব্যবসায়। 

পড়াশোনা চলাকালে বিয়ে। তারপর স্বামীর কাজের সুবাদে দেশ-বিদেশে অবস্থান। শুধু তাই নয়, সৈনিক পরিবারের নানা কল্যাণমুখী কাজের সঙ্গেও সম্পৃক্ত ছিলেন শামস। সব মিলিয়ে নানা দেশের মানুষ আর পরিবেশের সাথে মিশে রপ্ত করতে পেরেছিলেন ব্যবসায় সফল হওয়ার রহস্য। জানতে পেরেছিলেন, ব্যবসায় গ্রাহকদের চাওয়া-পাওয়া। তবে ব্যবসায় আসার পেছনের গল্পটা অনেকটা নিজের সাথেই সম্পৃক্ত। 

শামস বলেন, ব্যবসায়ের সাথে সম্পৃক্ত হবো এমন ভাবনা কখনই ছিল না। যেহেতু সেনা ব্যাকগ্রাউন্ডে ছিলাম, তাই আমি এসবের সম্পূর্ণ বাইরে। আমি কুমিল্লার মেয়ে। একটু শুরু থেকেই বলি, এক ঈদে বাড়ি গিয়েছিলাম। সে সময় একটা পার্লার সার্ভিসের জন্য কুমিল্লার একটা পার্লারে যাওয়া হয়। কিন্তু সার্ভিসটি মোটেও মানসম্মত ছিল না। আর এ কারণে মনটা ভীষণ খারাপ হয়। আর ভাবি, কুমিল্লার মেয়েরা এ জায়গাটাতে এতটা বঞ্চিত! তখনই পরিবারের সদস্যদের সাথে বিষয়টি নিয়ে আলাপ করি। কুমিল্লায় ভালো মানের বিউটি কেয়ার গড়ার ইচ্ছে পোষণ করি। যেই ভাবনা সেই কাজ। তখন থেকেই বিউটি কেয়ারের মতো সেবামূলক ব্যবসায়ের সাথে সম্পৃক্ততা।’


আলভিরাস বিউটি কেয়ার দিয়ে শামসের যাত্রা শুরু। যেহেতু দেশের বাইরে যাওয়া হয়েছে বহুবার। আর ফ্যাশন অ্যান্ড বিউটি নিয়ে আগ্রহও ছিল প্রবল। যেহেতু ফ্যাশনও ছিল আগ্রহের কেন্দ্রে, তাই ভিন্নভাবে ভাবতে শুরু করেন শামস। সেবামূলক ব্যবসায়ের সাথে যুক্ত করেন অনলাইন শপ। যেখানে গ্রাহকরা পান দেশ-বিদেশের নানা ফ্যাশনেবল আউটফিট। 

একজন নারী হিসেবে তিনি বলে দিয়েছেন উদ্যোক্তা হওয়ার মূলমন্ত্র। ‘পরিশ্রম আর সততা; এই দুই অদম্য প্রচেষ্টাই একজন নারী উদ্যোক্তা হয়ে ওঠার জন্য যথেষ্ট বলে মনে করেন এই উদ্যোক্তা।
Collected From Risingbd



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?