Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

মাইক্রোটিকের সবগুলো সার্টিফিকেট অর্জন করলেন বাংলাদেশি তরুণ তিতাস

image

নেটওয়ার্কিং ও সিকিউরিটি জগতের বিশ্ববাজারে সু-পরিচিত একটি নাম মাইক্রোটিক। নেটওয়ার্কিং, সুইচিং ও রাউটার বিষয়ে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন দেশে নিজ খরচে প্রশিক্ষণ ও নানান পরীক্ষায় অংশগ্রহণ করে অবশেষে মাইক্রোটিকের মোট ১০টি ভেন্ডর পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ হলেন বাংলাদেশি তরুণ তিতাস সরকার।

ভারতে সম্প্রতি মাইক্রোটিক সুইচিং পরীক্ষা অনুষ্ঠিত হয়। সবশেষ এই পরীক্ষাটিতে তিতাস সরকার সরাসরি অংশগ্রহণ করেন এবং সফলভাবে উত্তীর্ণ হন। এর আগে তিনি বাকি ৯টি মাইক্রোটিক রাউটারের ভেন্ডর সার্টিফিকেট অর্জন করেন। এই নিয়ে মাইক্রোটিকের সর্বমোট ১০টি সনদ অর্জন করেন। 

মাইক্রোটিকের ১০টি ভেন্ডর পরীক্ষা হচ্ছে: মাইক্রোটিক সার্টিফায়েড নেটওয়ার্ক অ্যাসোসিয়েট, মাইক্রোটিক সার্টিফায়েড রাউটিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ওয়্যারলেস ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ট্রাফিক কন্ট্রোল ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ইউজার ম্যানেজমেন্ট ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড ইন্টার-নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড আইপিভি ভার্সন-৬ ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড সিকিউরিটি ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড সুইচিং ইঞ্জিনিয়ার, মাইক্রোটিক সার্টিফায়েড এন্টারপ্রাইজ ওয়্যারলেস ইঞ্জিনিয়ার।

এর আগে তিনি থাইল্যান্ডে মাইক্রোটিকের ট্রেইন দ্য ট্রেইনার পরীক্ষায় অংশগ্রহণ করে মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার সার্টিফিকেট অর্জন করেন। তিতাস সরকার একমাত্র বাংলাদেশি যিনি মাইক্রোটিকের সবগুলো ভেন্ডর পরীক্ষা যেকোনো দেশে গিয়ে নিতে পারবেন। ইতিমধ্যে তিনি ভারত ও নেপালে পরীক্ষা নেওয়ার জন্য প্রস্তাব পেয়েছেন। 

তিতাস সরকার টিসফট আইটি নামক একটি প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা। এই প্রতিষ্ঠানটি ই-লার্নিং এবং ট্রেনিং নিয়ে কাজ করছে ২০১৩ সাল থেকে। আইটিতে ক্যারিয়ার গড়তে সহায়ক বিভিন্ন কোর্সের টিউটোরিয়াল তৈরি করে থাকে টিসফট। কোর্সগুলো ফ্রিতে ওয়েবসাইটে দেওয়া রয়েছে।

মাইক্রোটিকের সার্টিফায়েড ট্রেইনার তিতাস সরকার ‘মাইক্রোটিক রাউটার নেটওয়ার্কিং ও সিকিউরিট’ নামে একটি বই-ও লিখেছেন।
Collected From Risingbd



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?