Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা পেলেন তিন নারী

image

প্রান্তিক নারীদের আর্থিক অন্তর্ভুক্তি ও সাক্ষরতা বৃদ্ধিতে দেশব্যাপী সম্পৃক্ত ডিজিটাল সেন্টারের নারী উদ্যোক্তাদের নিয়ে আয়োজিত হয় নারী উদ্যোক্তা সম্মেলন। আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষে এটুআই এর ‘সাথী’ নেটওয়ার্কের নারী উদ্যোক্তাদের নিয়ে বুধবার (১৫ মার্চ) রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারের এই সম্মেলন আয়োজন করা হয়। 

বছরব্যাপী প্রান্তিক নারীদের আর্থিক সেবার আওতায় নিয়ে আসার ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিন নারী উদ্যোক্তাকে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা’ দেওয়া হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক শ্রেষ্ঠ উদ্যোক্তাদের হাতে পুরস্কার তুলে দেন।


তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক

শ্রেষ্ঠ ৩ নারী উদোক্তা হলেন সিরাজগঞ্জের রায় দৌলতপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোছা. মারুফা ইয়াসমিন, সুনামগঞ্জের আটগাঁও ইউনিয়ন ডিজিটাল সেন্টারের শেফালী খাতুন ও কুমিল্লার আগানগর ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মোসা. শামছুন্নাহার।

সম্মেলনের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে সচিব মো. সামসুল আরেফিন, ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক আবুল বশর, ট্রাস্ট ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হুমায়রা আজম এবং বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের সিনিয়র প্রোগ্রাম অফিসার ও জেন্ডার অ্যাডভাইজার স্নিগ্ধা আলী প্রমুখ। 


তিন নারী উদ্যোক্তাকে ‘শ্রেষ্ঠ উদ্যোক্তা সম্মাননা’ দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক
জুনাইদ আহ্‌মেদ পলক বলেন, গত ১৪ বছরে ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে আমাদের নারী উদ্যোক্তাদের কখনও ব্যর্থ হতে দেখিনি। একটি উদ্যোগ ক্ষতিগ্রস্ত হলেও নতুন অন্য একটি উদ্যোগ নিয়ে নারী উদ্যোক্তারা সফল হয়েছেন। উদ্যোক্তাদের অসামান্য অবদানের ফলে এটুআই, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্থানীয় সরকার বিভাগ ও আইসিটি বিভাগের সহযোগিতায় আমরা দেশে এবং প্রবাসে অনেকগুলো ডিজিটাল সেন্টার স্থাপন করতে সক্ষম হয়েছি।
Collected From Banglatribune



Related Posts

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস

image

কাজে মনোযোগ বাড়ানোর ৪ উপায়

24/09/2024

Inspiration

আপনি কি ইদানীং কাজ করতে গিয়ে হাঁপিযে ওঠেন? সব সময় ক্লান্ত লাগে আর অল্পতেই হতাশ হয়ে পড়েন? এসবের প্রভাব নিশ্চয়ই পড়তে শুরু করেছে আপনার কাজের ফলাফলেও? বর্তমান প্রতিযোগিতাশীল বিশ্বে চাপ কোথায় নেই? তাই কর্মক্ষেত্রে চাপ অনুভ


Do you Need Any Help?