Facebook Youtube Twitter LinkedIn
Inspiration

‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ পাচ্ছেন সাংবাদিক বেবী মওদুদ

image

‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে বঙ্গবন্ধুর শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক’ প্রদান করা হবে। এবার এ পদকটি পাচ্ছেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।

বুধবার (২১ জুন) বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের  বার্ষিক সিনেট অধিবেশনের শুরুতে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান উদ্বোধনী বক্তব্যে এ ঘোষণা করেন।


উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান বলেন, ‘‘জাতির পিতা বঙ্গবন্ধু মুজিবের ৫৫তম জন্মদিনে বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ঘোষণা করেছিলেন যে, ১৯৭৬ সালের ১৭ মার্চ থেকে প্রতি বছর রাষ্ট্র কিংবা সমাজে শান্তি ও মুক্তি অর্জনের ক্ষেত্রে যারা অসামান্য অবদান রাখছেন, তাদের মধ্যে প্রতি বছর একজনকে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক' প্রদান করা হবে। আনন্দের সঙ্গে জানাচ্ছি যে, খুব শিগগিরই ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রিসার্চ ইনস্টিটিউট ফর পিস অ্যান্ড লিবার্টি’র উদ্যোগে  বঙ্গবন্ধু মুজিবের শান্তি ও মুক্তির দর্শনে অসামান্য অবদানের জন্য প্রথমবারের মতো ‘বঙ্গবন্ধু শেখ মুজিব স্বর্ণপদক' প্রদান করা হবে। এবার (২০২৩) এ পদক পাবেন বিশিষ্ট সাংবাদিক, লেখক এবং রাজনীতিবিদ প্রয়াত বেবী মওদুদ।’’


উপাচার্য বলেন, ‘আশা করি, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সানুগ্রহ উপস্থিতিতে শিগগিরই এ পদক প্রদান করা যাবে।’

তিনি আরও বলেন, ‘প্রতিষ্ঠাকাল থেকে এই বিদ্যাপীঠ শিক্ষা, গবেষণা, অ্যাডভোকেসি কার্যক্রমের মাধ্যমে জেন্ডার সমতা, ন্যায়বিচার, নারীর ক্ষমতায়ন, অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণ এবং সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে জাতীয় উন্নয়নে কাজ করে আসছে। এই ধারাবাহিকতায় আমরা এরইমধ্যে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা সেন্টার ফর জেন্ডার অ্যান্ড ডেভেলপমেন্ট স্টাডিজ’ প্রতিষ্ঠা করেছি। বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত বছরের ৭ আগস্ট এই সেন্টারের কার্যক্রম উদ্বোধন করে আমাদের কৃতার্থ করেছেন। সেন্টারটি ইতোমধ্যেই এর ম্যান্ডেট অনুযায়ী, বিশেষায়িত সেমিনার, কর্মশালা ও প্রদর্শনীর আয়োজন ও প্রকাশনা বের করতে সক্ষম হয়েছে।
Collected From Banglatribune



Related Posts

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

18/08/2026

Inspiration

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো না কোনো সময় চাপপূর্ণ পরিস্থিতির সম্

image

সফলতার জন্য কী করবেন?

15/04/2026

Inspiration

সাফল্য হলো নিজেকে ভেতর থেকে সমৃদ্ধ করা, কেবল সম্পদ বা খ্যাতি দ্বারা এটি সংজ্ঞায়িত করা যাবে না। সাফল্য অর্জনের জন্য যৌক্তিক চিন্তাভাবনা এবং মানসিক বুদ্ধিমত্তার মিশ্রণ প্রয়োজন, যা আমাদের চ্যালেঞ্জ মোকাবিলা করতে এবং গঠ

image

অত্যন্ত সফল ব্যক্তিদের ১১টি ছোট অভ্যাস, মনোবিজ্ঞানীর গবেষণা

31/08/2025

Inspiration

স্কুলে মেধাবী শিক্ষার্থী, ক্রীড়াক্ষেত্রে স্বাভাবিক প্রতিভাধর খেলোয়াড় আর সংগীতে অসাধারণ শিশু প্রতিভাদের প্রশংসা করি। তবে সফলতার জন্য জন্মগত মেধা বা জিনিয়াস হওয়া বাধ্যতামূলক নয়। বরং যাঁরা প্রতিদিন ছোট ছোট ইতিবাচক অভ্যাস


Do you Need Any Help?