Facebook Youtube Twitter LinkedIn
Career Advice

ক্যারিয়ারে উন্নতি করার ৭ উপায়

image

প্রত্যেককেই নিজের ক্যারিয়ার নিয়েই লড়াই করতে হয়। বিশেষ করে তখন, যখন আপনি অনেক বছর ধরে এক জায়গায় চাকরি/কাজ করছেন- এতে মনে হতে থাকে যে আপনি আটকে গেছেন। আপনি নিজের জায়গায় থেকে দেখবেন অন্যরা এগিয়ে যাচ্ছে। অন্যদিকে অনেকেই হয়তো থেমে আছে, যেখানে চাইলেই অনেক কিছুই করা যায়। আপনার লক্ষ্য অর্জিত হলে আর্থিক সুবিধা, ভালো লাইফস্টাইল এবং নতুন পদবী অর্জন করতে পারবেন।  কিন্তু সেজন্যে অনেক কর্মঠ হতে হবে। যদি ক্যারিয়ারে উন্নতি করতে চান তবে মেনে চলুন এই ৭ উপায়-
১. ক্যারিয়ার পরিকল্পনা
প্রথমত, ক্যারিয়ার গঠন এবং তার উন্নতির পরিকল্পনা করতে হবে। এটি আপনার জীবনের লক্ষ্য বুঝতে এবং সেখানে পৌঁছাতে সাহায্য করবে। নিজের চাওয়াগুলো খুঁজুন এবং ভেবে দেখুন যে নিজেকে আসন্ন বছরগুলোতে কোথায় দেখতে চান। আপনার ক্যারিয়ারের বর্তমান এবং ভবিষ্যত প্ল্যান কী? আপনার লক্ষ্য অর্জনের জন্য পরিকল্পনা তৈরি করুন। হতে পারে তা নতুন কোনো চাকরি খোঁজা অথবা বর্তমান কর্মস্থলেই উন্নতির চেষ্টা করা। যা-ই করুন না কেন আপনার কাজ যেন মানানসই হয় এবং লক্ষ্য পূরণ করে সেদিকে খেয়াল রাখবেন। 
২. আপনি কী চান
প্রত্যাশিত অগ্রগতি না হলেও হাল ছাড়বেন না। নতুন করে শুরু করুন। নিজেকে প্রশ্ন করুন আপনি কী চান। সেই অনুযায়ী লক্ষ্যে এগিয়ে যান, তাইলে আপনার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবেন।  শুধুমাত্র কাজে ভালো করেই আপনি লক্ষ্যে পৌঁছাতে পারবেন না। কাজের সঙ্গে সম্পর্কিত সব বিষয়ে খোঁজ খবর রাখতে হবে ক্যারিয়ারের অগ্রগতির জন্য।
৩. নেটওয়ার্কিং বাড়ান
আপনার ক্যারিয়ার এর অগ্রগতির জন্য নেটওয়ার্কিং-এর অবদার অনেক গুরুত্বপূর্ণ। এতে করে আপনার ক্যারিয়ার গড়ার নতুন সুযোগ বাড়বে। নেটওয়ার্কিং-এর মধ্যে অনলাইন নেটওয়ার্কিং অন্যতম, এজন্য আপনার অনলাইন প্রফাইলটি উন্নত করুন যেন আপনার অনলাইন নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কোন অসুবিধা না হয়।
৪. দক্ষতা বাড়ান
নিজেকে উন্নত করার মাধ্যমে ক্যারিয়ার এগিয়ে নিতে পারবেন। পারফর্মেন্স স্কিলস বাড়ানোর মাধ্যমে আপনার কাজের দক্ষতা বাড়াতে পারেন। বই পড়া, নিজের কাজের সঙ্গে সম্পর্কিত অনলাইন কোনো কোর্স করা, যেকোনো বিষয়ে প্রয়োজনমাফিক যোগ্যতা বাড়ানো বা প্রশিক্ষণে অংশ নেওয়া ইত্যাদি ক্যারিয়ার গঠনে সাহায্য করবে।
৫. নতুন চ্যালেঞ্জ নেওয়া
চ্যালেঞ্জের সঙ্গে দ্বায়িত্বশীল হয়ে নতুন কাজ করুন। এতে করে আপনি সব রকম পরিস্থিতিতে চ্যালেঞ্জের সঙ্গে কাজ করতে পারবেন। এতে আপনার দায়িত্বশীলতা এবং সবার সঙ্গে মিলেমিশে কাজ করতে পারার যোগ্যতাও প্রকাশ পাবে। ক্যারিয়ার অগ্রসর করতে যতটা সম্ভব নতুন নতুন কাজ করুন। পরবর্তীতে এই কাজগুলো ক্যারিয়ারের অগ্রগতিতে সাহায্য করবে।
৬. আত্মবিশ্বাসের সঙ্গে কাজ করুন
কাজে দক্ষ হওয়ার পাশাপাশি আপনাকে আত্মবিশ্বাসীও হতে হবে। দ্বিধা কমিয়ে নিজের কাজের দক্ষতা এবং ক্ষমতা নিয়ে ক্যারিয়ার গড়ে তোলার সময় এখনই। আত্মবিশ্বাসী মানুষেরা ঝুঁকি নিতে পছন্দ করে, আপনিও তাদের একজন হয়ে উঠুন। সেইসঙ্গে আপনার বডি ল্যাঙ্গুয়েজ এবং কমিউনিকেশন স্কিলস বাড়িয়ে তুলুন। জড়তা না রেখে আত্মবিশ্বাসের সঙ্গে মন খুলে কথা বলুন।
৭. ইতিবাচক থাকুন
ইতিবাচক মানুষের সঙ্গে সবাই কাজ করতে পছন্দ করে। সহকর্মীদের পছন্দের একজন হয়ে উঠলে আপনার পদোন্নতির ক্ষেত্রে এক ধাপ এগিয়ে থাকবেন। আপনার সহকর্মী বা বসকে সাহায্য করুন যাতে বোঝা যায় যে আপনার মধ্যে দলনেতা হওয়ার বৈশিষ্ট্য রয়েছে। এতে কাজের প্রতি আপনার আগ্রহও প্রকাশ পাবে।
Collected from dhakapost


Related Posts

image

It’s May Already? 5 Skills You Should Be Learning Now

08/07/2026

Career Advice

Is it May already? Weren’t we celebrating New Year’s just the other day? Well, here we are, and the pressure builds as we get closer to the middle of the year and the end of the second quarter. It’s a he

image

What U.S. Employers Value Most in Your Communication

08/07/2026

Career Advice

If you’re joining a U.S.-based law firm, especially remotely, here’s a truth you don’t hear often enough: your communication skills can make or break your success. 

image

চাকরিপ্রার্থী ও তরুণদের জন্য সফলতার ৫ ক্যারিয়ার পরামর্শ

30/06/2026

Career Advice

বর্তমানের দ্রুত পরিবর্তনশীল এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে কেবল একটি ডিগ্রি বা গতানুগতিক কাজের অভিজ্ঞতা ক্যারিয়ারে বড় সাফল্য পাওয়ার জন্য যথেষ্ট নয়। বিশ্বজুড়ে কাজের ধরন এবং নিয়োগকর্তাদের চাহিদায় এসেছে ব্যাপক পরিবর্ত


Do you Need Any Help?