Facebook Youtube Twitter LinkedIn
Motivational

এশিয়ার সেরা আইনজীবীর তালিকায় ব্যারিস্টার বাবা-মেয়ে

image

সম্প্রতি এশিয়া ল’ নামে ডিরেক্টরিতে এ তালিকা প্রকাশ করা হয়েছে।

ওয়েবসাইট থেকে জানা যায়, প্রতি বছর এশিয়া অঞ্চলের দেশগুলোর সেরা আইনি সহায়তকারী প্রতিষ্ঠান ও আইনজীবীদের তালিকা প্রকাশ করে এশিয়া ল’ ডিরেক্টরি। তাদের নিজস্ব জরিপ ও তথ্যর ভিত্তিতে তালিকা প্রকাশ করা হয়। এছাড়া আইনজীবীদের যোগ্যতা, পেশায় অভিজ্ঞতা ও দক্ষতার আলোকে বিভিন্ন সম্মানজনক উপাধিতে ভূষিত করা হয়।

এ বছর ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পেয়েছেন ব্যারিস্টার আখতার ইমাম ও তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম। বাংলাদেশের ১২ জন বিশিষ্ট আইনজীবী ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি লাভ করেছেন। এ তালিকায় রয়েছেন ব্যারিস্টার সারা হোসেন, ব্যারিস্টার আনিতা গাজী রহমান ও ড. শরীফ ভূঁইয়ার মতো আইনজীবীরা।

সোমবার (২ অক্টোবর) এ বিষয়ে জানতে চাইলে ব্যারিস্টার রাশনা ইমাম বলেন, বাবা ও মেয়ে একসঙ্গে ডিস্ট্রিংগুইশড প্র্যাকটিশনার স্বীকৃতি পাওয়া অত্যন্ত সম্মানের। এতে আইন পেশার প্রতি আমাদের দায়িত্ব ও কর্তব্য বেড়ে গেল বলে মনে করি।

ব্যারিস্টার আখতার ইমাম সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী। তার মেয়ে ব্যারিস্টার রাশনা ইমাম আপিল বিভাগের আইনজীবী। ছেলে ব্যারিস্টার রেশাদ ইমামও আপিল বিভাগের আইনজীবী। জনস্বার্থে বিভিন্ন আলোচিত মামলায় আইনি লড়াই করে দেশজুড়ে পরিচিতি পেয়েছেন ও সুনাম কুড়িয়েছেন ব্যারিস্টার রাশনা ইমাম।

Collected from dhakapost



Related Posts

image

Six Icebreakers to Help Your Team Finally Connect

01/07/2026

Motivational

Remote teams often do not struggle to communicate. They struggle to connect. But somewhere between the task list and the end-of-day sign-off, the part that makes a team feel like a team can go missing. 

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

30/06/2026

Motivational

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো

image

আত্মবিশ্বাসের অভাব? যেভাবে বাড়াবেন

01/06/2026

Motivational

আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, তা সে ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাদার সাফল্য। এটি আমরা জন্মগতভাবে নিয়ে আসি না, বরং ধীরে ধীরে তৈরি করে নিতে হয়। অনেকেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন না, অল্পতেই ভেঙে পড়েন।


Do you Need Any Help?