Facebook Youtube Twitter LinkedIn
Motivational

প্রতিষ্ঠার প্রথম বছরেই ব্র্যান্ড ফোরাম পুরস্কার পেল রিচ্যাবল

image

শনিবার (৯ ডিসেম্বর) রাজধানীর সোনারগাঁ হোটেলে আয়োজিত আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে ব্র্যান্ড ফোরামের পক্ষ থেকে এই পুরস্কার তুলে দেওয়া হয়। 

রিচ্যাবলের পক্ষ থেকে পুরস্কারটি গ্রহণ করেন প্রতিষ্ঠানের সিইও ইমতিয়াজ আহমেদ। বার্জারের ক্যাম্পেইনটি তৈরির পরপরই এটি নিয়ে ইন্ডাস্ট্রিতে ব্যাপক সাড়া পড়ে। ব্যতিক্রমী ও ইনোভেটিভ কাজ হিসেবে ক্যাম্পেইনটি সব মহলে প্রশংসিত হয়। বার্জারের নতুন বিজ্ঞাপন ক্যাম্পেইনে লাক্সারি সিল্ক ইমালশন রিচ মিডিয়া ইনোভেশনের জন্য এই পুরস্কারটি পায় তারা। 

এই ইনোভেশনে রিচ্যাবলের পার্টনার ছিল অনলাইন পত্রিকা বিডিনিউজ টুয়েন্টি ফোর, যুগান্তর, কালেরকণ্ঠ, বাংলানিউজ টুয়েন্টি ফোর, বাংলাদেশ প্রতিদিন, আমাদের সময়, ঢাকা ট্রিবিউন, সমকাল, আরটিভি, ঢাকা পোস্ট, চ্যানেল টুয়েন্টি ফোর, দি বিজনেস স্ট্যান্ডার্ড ও নয়াদিগন্ত। 

রিচ্যাবল মার্কেটিং টেকনোলজি কোম্পানি 'এ মেজ ভেঞ্চারের' একটি প্রতিষ্ঠান। প্রতিষ্ঠার প্রথম বছরেই একটি পুরস্কার পাওয়ার বিষয়ে অ্যামেজ ভেঞ্চারের সিইও ইমতিয়াজ আহমেদ বলেন, মাত্র এক বছরেরও কম সময় হয়েছে আমাদের প্রতিষ্ঠানটি যাত্রা শুরু করেছে। এত অল্প সময়ের মধ্যে এই স্বীকৃতি নিঃসন্দেহে আমাদের প্রতিষ্ঠানের সব সহকর্মীকে ভবিষ্যতে আরো ভালো কাজ করতে উতসাহী করবে। আমরা সবসময় চেষ্টা করব বাংলাদেশের ডিজিটাল মার্কেটিং খাতে নতুন নতুন ইনোভেশন উপহার দেওয়ার।

Collected from dhakapost



Related Posts

image

Six Icebreakers to Help Your Team Finally Connect

01/07/2026

Motivational

Remote teams often do not struggle to communicate. They struggle to connect. But somewhere between the task list and the end-of-day sign-off, the part that makes a team feel like a team can go missing. 

image

সব পরিস্থিতিতে শান্ত থাকার ৩ উপায়

30/06/2026

Motivational

আপনার পরিচিত সফল কারও দিকে খেয়াল করে দেখবেন, খুব কম সময়েই বিচলিত মনে হয়। তাদের খুব কমই উচ্চস্বরে কথা বলতে বা আবেগপ্রবণ প্রতিক্রিয়া দেখাতে দেখা যায়। অবশ্যই শান্ত থাকতে বলা যতটা সহজ, করা ততটা সহজ নয়। আমরা সবাই কোনো

image

আত্মবিশ্বাসের অভাব? যেভাবে বাড়াবেন

01/06/2026

Motivational

আত্মবিশ্বাস একটি গুরুত্বপূর্ণ গুণ যা আমাদের জীবনের প্রতিটি দিককে প্রভাবিত করে, তা সে ব্যক্তিগত সম্পর্ক হোক বা পেশাদার সাফল্য। এটি আমরা জন্মগতভাবে নিয়ে আসি না, বরং ধীরে ধীরে তৈরি করে নিতে হয়। অনেকেই নিজের ওপর বিশ্বাস রাখতে পারেন না, অল্পতেই ভেঙে পড়েন।


Do you Need Any Help?