সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে চলতি দায়িত্বে পদোন্নতি দেবে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। পদোন্নতির জন্য ৫ হাজার ৩৬ জনের তালিকা প্রকাশ করা হয়েছে। এ তালিকায় কোনো ত্রুটি থাকলে তা আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিকে অভিহিত করতে নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২৫ জুন) এ তালিকা প্রকাশ করা হয়েছে।
তালিকায় বলা হয়েছে, সরকারি মাধ্যমিক স্কুলের সিনিয়র শিক্ষকের খসড়া জ্যেষ্ঠতার তালিকা প্রকাশ করা হয়েছে। তাদের মধ্য থেকে সহকারী জেলা শিক্ষা অফিসার, সরকারি প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষিকা পদে চলতি দায়িত্ব প্রদান করা হবে। এরই মধ্যে এ তালিকা মাউশির ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
বলা হয়েছে, প্রকাশিত খসড়া জ্যেষ্ঠতার তালিকায় কেউ মৃত্যুবরণ, অবসর, সাময়িক বরখাস্ত, কর্মস্থল পরিবর্তন সংক্রান্ত অসঙ্গতি পরিলক্ষিত হলে উপযুক্ত প্রমাণসহ আগামী ১০ কর্মদিবসের মধ্যে মাউশিতে পাঠাতে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে।
Collected From jagonews24
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)