৪০তম বিসিএসের নন-ক্যাডারের নিয়োগ তালিকায় থাকা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রথম শ্রেণির (গ্রেড-৯) সহকারী প্রকৌশলীর ১৫৬ পদসহ বিভিন্ন পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইনগত কোনো প্রশ্ন উঠবে কি না, তা জানতে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) নিজস্ব আইন উপদেষ্টার মত নেবে পিএসসি। মূলত কোনো নিয়োগ সুপারিশের আগে পিএসসি আইন উপদেষ্টার মত নিয়ে থাকে। পিএসসি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।