বাংলাদেশ পুলিশ বাহিনীতে ২০২৩ সালের ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই নিরস্ত্র) পদের লিখিত ও মনস্তত্ত্ব পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ৮৩৯ জন। পুলিশ হেডকোয়ার্টার্সের রিক্রুটমেন্ট অ্যান্ড ক্যারিয়ার প্ল্যানিং-২ শাখা থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।