আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর, প্রার্থীদের জন্য যে নির্দেশনা
বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষা ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার্থীদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে বার কাউন্সিল।
বার কাউন্সিলের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ১৭ নভেম্বর অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষা প্রয়োজনীয়সংখ্যক পরীক্ষাকেন্দ্র প্রাপ্তি সাপেক্ষে ২৩ ডিসেম্বর সকাল সাড়ে ৯টা থেকে বেলা দেড়টা পর্যন্ত ৪ ঘণ্টাব্যাপী অনুষ্ঠিত হবে।
লিখিত পরীক্ষার জন্য সংশ্লিষ্ট প্রত্যেক প্রার্থীকে নতুন করে প্রবেশপত্র অনলাইন থেকে ডাউনললোড ও রঙিন প্রিন্ট করে নিতে হবে। এ কারণে উক্ত লিখিত পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক সব প্রার্থীকে লিখিত পরীক্ষার অনলাইন ডেটাবেজে অন্তর্ভুক্ত হতে হবে।
Collected From prothomalo
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)