কাস্টমস বন্ড কমিশনারেটের ব্যবহারিক পরীক্ষার তারিখ ঘোষণা
কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা (দক্ষিণ)–এর তিন ক্যাটাগরির লিখিত পরীক্ষার ফল ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কম্পিউটার অপারেটর পদের লিখিত পরীক্ষায় ১৭ জন উত্তীর্ণ হয়েছেন, উচ্চমান সহকারী পদে ৩১ জন এবং অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৩০ জন উত্তীর্ণ হয়েছেন।
লিখিত পরীক্ষায় নির্বাচিত কম্পিউটার অপারেটর, উচ্চমান সহকারী, ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের পরীক্ষার্থীদের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে ৯ ডিসেম্বর।
পরীক্ষার সময় ও কেন্দ্র এ দপ্তরের ওয়েবসাইট (www.cbc.gov.bd), নোটিশ বোর্ড এবং টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইট ও প্রার্থীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে।
Collected From prothomalo
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)