জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) জানিয়েছে, সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওগুলো নিয়ে শিক্ষকদের ম্যাসেজ দেওয়া হবে।
গত ২৮ নভেম্বর মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) ডিসেমিনেশন অব নিউ কারিকুলাম স্কিমের পরিচালক অধ্যাপক সৈয়দ মাহফুজ আলীর সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে অধ্যাপক সৈয়দ মাহফুজ আলী বলেন, উপজেলা পর্যায়ে প্রশিক্ষণে বেশি শিক্ষকের অংশগ্রহণ থাকে। এর আগে, কিছু মাস্টার ট্রেইনার নিয়ে কাজ করেছি আমরা। ৯ ডিসেম্বর থেকে উপজেলা পর্যায়ে প্রশিক্ষণ হবে। ফেসবুকে ছড়ানো ভিডিও এ বছরের প্রশিক্ষণের নয়।
জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের শিক্ষাক্রম ইউনিটের সদস্য অধ্যাপক মশিউজ্জামান বলেন, এখনো কি প্রশিক্ষণ শুরু হয়েছে? শুরু হলেও প্রশিক্ষণের আংশিক ভিডিও বাইরে আসছে কেন? কারা শেয়ার করছেন—এগুলো নিয়ে একটু চিন্তা-ভাবনা করলেই বোঝা যায়, তাদের উদ্দেশ্য কী। বিশেষ একটি মহল শিক্ষাক্রম না পড়ে, কী আছে তা না জেনে সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা কথা লিখছেন। আমরা এটা নিয়ে উদ্বিগ্ন নই।
এনসিটিবি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে। তাতে আইনগত পদক্ষেপ নেওয়ার কথা বলেছে। কঠোর পদক্ষেপ প্রসঙ্গে তিনি বলেন, আমরা সব সমালোচনা সহ্য করছি। যদি পরিমার্জন করার দরকার পড়ে, সেটাও করছি। কিন্তু নবির (মহানবি) ছবি আঁকতে বলা হয়েছে— এমন ভয়ানক মিথ্যাচার চালানোয় বাধ্য হয়ে আমরা একটা মামলা করেছি।
তিনি বলেন, তাছাড়া এসব সমালোচনা নিয়ে মাথাব্যথা নেই। আমরা সঠিকভাবে কাজটি করে যাচ্ছি। আশা করি অভিভাবকসহ সব মহল দ্রুত এটা (নতুন শিক্ষাক্রম) যে ভালো একটি শিখন প্রক্রিয়া, তা বুঝতে পারবেন।
Collected From dhakapost
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)