আগামী ৩০ জুন থেকে শুরু হবে চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা। এরইমধ্যে শিক্ষার্থীদের ফরম পূরণ শুরু হয়েছে। এই ফরম পূরণে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় ঠেকাতে কঠোর অবস্থানে শিক্ষা প্রশাসন। শিক্ষাবোর্ডের নির্ধারিত ফির চেয়ে অতিরিক্ত অর্থ নিলেই প্রতিষ্ঠান প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কঠোর বার্তা দেওয়া হয়েছে।