বিশ্বের অন্যতম জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল। প্রতিনিয়ত কোনো না কোনো কিছু গুগলে সার্চ করছেন। আপনি ফ্রিতে তো গুগল ব্যবহার করেন কিন্তু জানেন কি, গুগলের কীভাবে আয় হয়? জানলে অবাক হবেন বিশ্বের অন্যতম ধনী টেক সংস্থা গুগল ফ্রি পরিষেবা দিয়েও প্রতি মিনিটে ২ কোটি টাকা আয় করে। বর্তমানে বিশ্বের সব চেয়ে ধনী কোম্পানিগুলোর তালিকায় প্রথমে রয়েছে গুগল।