শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী বলেছেন, ‘৭৫ পরবর্তী সময় থেকেই বাংলাদেশকে পাকিস্তানের আরেকটা ভার্সন বানানোর চেষ্টা করা হয়েছে। এখনও সেই অপচেষ্টা অব্যাহত রয়েছে। আমাদের ছাত্রসমাজকে এ ব্যাপারে সজাগ থাকতে হবে। চুয়েট ছাত্রলীগ অ্যালামনাই ও দেশে-বিদেশে যারা অবস্থানে করছেন, সবাইকে বঙ্গবন্ধুর খুনীদের বিচারের দাবি জোরদার করতে হবে।
শিক্ষা উপমন্ত্রী আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নানাভাবে কর্মমুখী কাজে সম্পৃক্ত করতে হবে। একজন প্রকৌশলী তৈরিতে শুধু অর্থ নয়, রাষ্ট্রের অনেক ধরনের বিনিয়োগ রয়েছে। আমাদের প্রকৌশলীদের সেভাবে রাষ্ট্রের প্রয়োজনে কাজে লাগাতে হবে।