একাদশ শ্রেণিতে ভর্তি আবেদন কার্যক্রম চলছে। কিন্তু অনলাইনে ভর্তির আবেদন করতে পারলেও বোর্ডের ফি পরিশোধ করতে পারছিল না শিক্ষার্থীরা। সেই জটিলতা নিরসনের জন্য এবার সরাসরি পেমেন্ট দেওয়ার ব্যবস্থা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণিতে ভর্তির জন্য সরাসরি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ফি পরিশোধের সুবিধা চালু করা হয়েছে।