বাংলাদেশিদের সচেতনতা সৃষ্টিতে প্রবাসী সাংবাদিকরাই প্রধান মাধ্যম
মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনের কাউন্সিলর (শ্রম) মো. সোহেল পারভেজের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। দীর্ঘ কর্মজীবন শেষে তার স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষ্যে মালদ্বীপে কর্মরত প্রবাসী সাংবাদিকদের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
শনিবার (১৮ এপ্রিল) রাজধানী মালের স্থানীয় একটি রেস্টুরেন্টে আয়োজিত নৈশভোজ ও সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী কাউন্সিলরকে সম্মাননা স্মারক প্রদান করেন সাংবাদিকরা।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সোহেল পারভেজ বলেন, প্রবাসে কর্মরত শ্রমিক ও পেশাজীবীরা অনেক সময় তাদের অধিকার, স্থানীয় আইন এবং সরকারি সেবাগুলো সম্পর্কে পর্যাপ্ত ধারণা রাখেন না। এ ক্ষেত্রে প্রবাসী সাংবাদিকরা তথ্যসমৃদ্ধ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে তাদের সচেতন করে তুলছেন, যা প্রবাসী সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হচ্ছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি খলিলুর রহমান ও সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম। এছাড়াও উপস্থিত ছিলেন হাইকমিশনের তৃতীয় সচিব সাইদ আমজাদ আলী, হাইকমিশনারের ব্যক্তিগত কর্মকর্তা হাবিবুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা শিরিন ফারজানা, কল্যাণ সহকারী জসিম উদ্দিন এবং সোহেল পারভেজের পরিবারের সদস্যরা।
সংবাদকর্মী হিসেবে উপস্থিত ছিলেন মো. এমরান হোসেন তালুকদার, ওমর ফারুক অনিক, মো. সোহেল রানা, মোহাম্মদ রবিউল আলম, মো. আবু জাহের ও মোহাম্মদ আনোয়ার হোসেন রাজু।
Collected From dhakapost
Your experience on this site will be improved by allowing cookies.
Close (x)