মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তরের আওতাধীন শিক্ষক-কর্মচারীদের সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার মনিটরিংয়ের জন্য ‘সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং কমিটি’ গঠন করা হয়েছে। শিক্ষক-কর্মচারীদের সরকারি নির্দেশিকার পরিপন্থি, আপত্তিকর, বিভ্রান্তিকর, অসত্য, নেতিবাচক ও দাপ্তরিক শৃঙ্খলাবিরোধী কোনো পোস্ট নজরে এলে তা কমিটির কাছে পাঠাতে হবে।